রাজু ভূঁইয়া, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি : ২২ জুন বৃহস্পতিবার পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র সুরমা ব্রাঞ্চ প্রবীণ কর্মসূচি ধারা বাহিক কার্যক্রম সামাজিক উন্নয়ন কর্মসূচির আওতায় বয়স্ক ভাতা, মৃত্যু সদস্যদের সৎকার ও হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নিগার সুলতানা কেয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান সুনামগঞ্জ সদর সুনামগঞ্জ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জনাব মোর্শেদুজ্জামান, সহকারী পরিচালক ও জোনাল ম্যানেজার বি বাড়ীয়া জোন,জনাব আমির হোসেন রেজা চেয়ারম্যান সুরমা ইউনিয়ন পরিষদ, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জনাব আব্দুস সোবহান মাস্টার, সভাপতি প্রবীণ ইউনিয়ন কমিটি।
আরো উপস্থিত ছিলেন জনাব বিশ্বজিৎ দাস, সিনিয়র ব্যবস্থাপক ও এরিয়া ম্যানেজার সুনামগঞ্জ এরিয়া,জনাব মঙ্গল মেম্বার ও জনাব মাজেদা বেগম ইউপি সদস্য সুরমা ইউনিয়ন পরিষদ। সহযোগিতা ছিলেন, সনেট রায় ও দিপংকর মালাকার স্বাস্থ্য কর্মকর্তা, জনাব,জাকির হোসেন,মামুনুর রহমান।
অনুষ্ঠান সঞ্চালনা ছিলেন জনাব জাহেদুল ইসলাম সমাজ উন্নয়ন কর্মকর্তা ও এলাকায় গন মান্য ব্যক্তিবর্গ। এ-সময় ৯৬ জন প্রবীণ সদস্যর মাঝে জন প্রতি ৩০০০/- করে মোট ২৮৮০০০/- টাকা ৪জন মৃত প্রবীণ সদস্যের পরিবারকে ২০০০/- করে ৮০০০/- অনুদান প্রদান ৫ জন প্রবীণ সদস্যের মাঝে শ্রেষ্ঠ প্রবীণ সম্মাননা ও ৫ জন সন্তানের মাঝে শ্রেষ্ঠ সন্তান সম্মাননা প্রদান করা হয়।
স্টাফ রির্পোটার: ৫ লাখ টাকার বিনিময়ে পূর্বের কোন দলিল নেই এমন জমি রেজিষ্ট্রেশন করে দিয়েছেন ঢাকা ডেমরার সাব রেজিস্ট্রার জাহাঙ্গীর আলম। শুধু তাই নয়,সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময়ে অফিসে উপস ...
উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা সভাপতি ও পূর্ব জয়শ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোবারেক হোসেন মৃধার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গায় পাচারের অভিযোগে ২৫০ বস্তা সরকারি সারবোঝাই একটি ট্রাক জব্দ করেছে প্রশাসন। এ সময় এ কে এম ইলিয়াস হাওলাদার নামে এক সার ডিলার ও ট্রাকের হেলপারকে আটক করা হয়েছে।বুধব ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে মাদকদ্রব্যসহ শান্ত মিয়া (২১) নামের এক যুবককে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া ...
সব মন্তব্য
No Comments