ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: গত ২৯ আগষ্টে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে বিএলবাড়ী কমিউনিটি ক্লিনিক ফ্রি ভায়া পরীক্ষা ও গর্ভবতী মায়েদের বিশেষ ক্যাম্পেইন পরিচালনা করা হয়। ফ্রি ভায়া পরীক্ষা ও গর্ভবতী মা সমাবেশ পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: মো: মুনজুর রহমান। আগত সেবা গ্রহীতাদের জরায়ু মুখ ও স্তন ক্যান্সার বিষয়ে সচেতন ও ভায়া পরীক্ষা করতে উদ্বুদ্ধ করা হয়। ক্যাম্পেইনে মোট ৬৫ (১+) জনের ভায়া পরীক্ষা করা হয় ও ২০ জন গর্ভবতী মায়েদের গর্ভকালীন মাতৃস্বাস্থ্য, মাতৃপুষ্টি, মাতৃমৃত্যু ও নবজাতক মৃত্যুরোধকল্পে প্রাতিষ্ঠানিক নরমাল ডেলিভারী বিষয়ে সচেতন ও আগ্রহী করতে উদ্বুদ্ধ করা হয়। এছাড়া ডেঙ্গু, সাপে কাটা ও অন্যান্য সমসাময়িক রোগ সম্পর্কে সচেতন ও স্বাস্থ্যশিক্ষা প্রদান করা হয়। উপস্থিত ছিলেন কমিউনিটি গ্রুপের সভাপতি, সিএইচসিপি, এফডব্লিউএ, এসএসএন, এসআই, এইচআইসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়া উপজেলায় সারের ডিলার নিয়োগের চূড়ান্ত তালিকা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। উপজেলা সার বীজ মনিটরিং কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ মৃধার ...
পাভেল ইসলাম মিমুল, রাজশাহী ব্যুরো: রাজশাহীতে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন পরিচালিত মদের বারে নিয়মনীতি না মেনে মদ বিক্রির অভিযোগ উঠেছে। অপ্রাপ্তবয়স্কদের প্রবেশ, অনুমতিপত্র যাচাই না করা এবং নির্ধারিত সময়ের ...
বরিশাল প্রতিনিধি: বরিশালের উজিরপুরে একটি মৎস্য প্রকল্পের ঘের থেকে প্রায় ৩ লাখ টাকার মাছ লুটের অভিযোগ উঠেছে। মাছ ধরতে বাধা দেওয়ায় তিন পাহারাদারকে পিটিয়ে আহত করার অভিযোগও পাওয়া গেছে। মঙ্গলবার বিকে ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালে ডেলটা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেডের একক বীমার বিশেষ উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকালে বরিশাল সার্ভিস সেন্টারে অনুষ্ঠিত এ উন্নয়ন সভায় প ...
সব মন্তব্য
No Comments