স্টাফ রিপােটার: ঈদের আগে শ্রমিকদের বেতন ও পূর্ণ বোনাস পরিশোধ, ঢাকা ইউনাইটেড ও মোল্লা রি-রোলিং, শারমিন স্টিল মিলসসহ সকল বন্ধ কারখানা অবিলম্বে চালু এবং রি-রোলিং কারখানায় শ্রমিকদের নিয়োগপত্র-পরিচয়পত্রসহ শ্রম আইন বাস্তবায়নের দাবিতে রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট এর উদ্যোগে আজ বেলা ১১ টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জামাল হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক খালেকুজ্জামান লিপন, রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবু নাঈম খান বিপ্লব, সাংগঠনিক সম্পাদক এস এম কাদির প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, ঈদ আসলে বেতন বোনাস নিয়ে কারখানাগুলোতে সংকট তৈরি হয়। রি-রোলিং কারখানাগুলোতে মালিক শ্রমিকদের নিয়োগপত্র পরিচয়পত্র দেয় না। ফলে সেখানে কোন শ্রম আইন চলে না। এ সুযোগে মালিকরা শ্রমিকদের বোনাস থেকে বঞ্চিত করে। আইনের বাস্তবায়ন না থাকায় যেমন খুশি তেমন বোনাস দেয়া হয়। এমনকি অনেক কারখানায় বোনাসও দেয়া হয় না। শ্রমিকরা বোনাসের কথা বললে তার উপর নেমে আসে নির্যাতন। তাকে চাকরি পর্যন্ত হারাতে হয়। সরকারি প্রতিষ্ঠানে বেসিকের সমান বোনাস দেয়া হয়। অথচ যাদের উৎপাদনের কারণে দেশের চাকা ঘুরে তাদের ঠিকমতো বোনাস দেয়া হয় না। শ্রমিকদের সরকারি প্রতিষ্ঠানের মতো পূর্ণ বোনাস দিতে হবে। বেতন বোনাস নিয়ে মালিকদের গড়িমসির কারণে শিল্প এলাকায় যদি শ্রমিক অসন্তোষ তৈরি হয় তারজন্য মালিক ও প্রশাসন দায়ী থাকবে।
নেতৃবৃন্দ আরও বলেন, শ্যামপুরে অব¯ি’ত ঢাকা ইউনাইটেড রি-রোলিং মিলস ও মোল্লা স্টিল রি-রোলিং মিলস এবং সিদ্ধিরগঞ্জে অব¯ি’ত শারমিন স্টিল মিলস বেআইনিভাবে বন্ধ। কারখানা বন্ধ থাকায় শ্রমিকরা অনাহারে অর্ধাহাওে মানবেতর জীবনযাপন করছে। ঈদকে সামনে রেখে শ্রমিকরা পরিবার পরিজন নিয়ে দিশেহারা। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে অভিযোগ দিলেও এখনও সংকটের সমাধান হয়নি।
নেতৃবৃন্দ অবিলম্বে কারখানাগুলো চালু করা ঈদের আগে শ্রমিকের বোনাসসহ সকল পাওনাদি পরিশোধের দাবি করেন।
স্টাফ রিপোর্টার: এক দিনের ব্যবধানে বাংলাদেশের সরকারের শীর্ষ পর্যায়ের তিন ব্যক্তির সঙ্গে বৈঠক করে ঢাকা ছেড়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার (১০ আগস্ট) বিকেলে নয়াদিল্লির উ ...
স্টাফ রিপোর্টার: আজ সচিবালয়ে মন্ত্রিসভার ১৬তম বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে ‘ভিসা নীতিমালা-২০২৬’-এর খসড়া অনুমোদন করা হয়েছে। বিদেশিদের বাংলাদেশে আগমন ও প্রস্থানকে সহজ ও সুশৃঙ্খল করা ...
স্টাফ রিপোর্টার: মানবাধিকারের প্রতি শ্রদ্ধাবোধ রাষ্ট্রের অন্যতম অঙ্গীকার এবং মানবাধিকার সংরক্ষণ, উন্নয়ন এবং নিশ্চিতকরণ রাষ্ট্রের অন্যতম মূল লক্ষ্য। এছাড়া জাতিসংঘের সার্বজনীন মানবাধিকারের ঘোষণাসহ মানব ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে এখনো কোনো নীতিগত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেছেন, সঠিক সময়ে প্রধানমন্ত্রীর ভারত সফরের বি ...
সব মন্তব্য
No Comments