আন্তর্জাতিক ডেস্ক: জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) আবারও ভারত ও পাকিস্তানের সেনা সদস্যের মধ্যে গোলোগুলির ঘটনা ঘটেছে। তবে এত কোন হতাহতের খবর পটাওয়া যায়নি। এনিয়ে টানা ১১তম রাত ধরে গোলাগুলির ঘটনা ঘটল।
সোমবার ( ৫ মে ) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন।
ভারতীয় সেনা বাহিনী দাবি করেছে, রবিবার দিবাগত রাতে নিয়ন্ত্রণ রেখার (এলওসি) বিভিন্ন পয়েন্টে পাকিস্তান বাহিনীর সেনা চৌকি থেকে 'উপকানিমূলকভাবে' হালকা আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালানো হয়। জবাবে পাল্টা গুলি চালিয়েছে ভারতীয় সেনা বাহিনী। এবিষয় পাকিস্তান বা তাদের কোন গণমাধ্যম কাছুই জানায়নি।
এরআগে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দিবাগত রাতে প্রথমবার কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলি হয়। পাকিস্তানি সেনা ভারতীয় বাহিনীর নিরাপত্তা চৌকিতে গুলি ছোড়ার পর ভারতের সেনা বাহিনী পাল্টা জবাব দিয়েছেন ।
গত ২২ এপ্রিল বিকেলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামের বৈসরন উপত্যকায় পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হয়। হামলার পর থেকে ভারত পাকিস্তানকে দোষারোপ করে আসছে। অভিযোগ অস্বীকার করে কড়া বার্তা দিয়েছে পাকিস্তান। এর মধ্যে এই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়বার স্থানীয় শাখা দ্য রেসিস্ট্যান্স ফ্রন্ট।
আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দাবানল ভয়াবহ আকার ধারণ করেছে এবং ঐতিহাসিক ওয়াইন শহর বোর্দোর দিকে দ্রুত এগিয়ে আসছে। পরিস্থিতি মোকাবিলায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আজ সোম ...
আন্তর্জাতিক ডেস্ক: জার্মানির বার্লিনে প্রাইড অনুষ্ঠান চলাকালে জনতার ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় একজন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। ঘটনার পর সন্দেহভাজনকে শনাক্ত করেছে পুলিশ এবং তাকে ধরতে রাজধ ...
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলের একটি পর্যটন ক্যাম্পে রাতভর হামলায় চার শিশুসহ ১১ জন নিহত হয়েছেন। রাশিয়ার নিযুক্ত স্থানীয় কর্তৃপক্ষ শনিবার এই তথ্য জানিয়েছে। হামল ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং আন্দোলনকারীদের উত্থাপিত অন্যান্য দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার পর আনুষ্ঠানিকভাবে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে কক ...
সব মন্তব্য
No Comments