স্টাফ রিপোর্টার: দাবি পূরনের আশ্বাসে বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহার করায় সারা দেশের ট্রেন চলাচল শুরু হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) ভোর থেকে ঢাকাসহ বিভিন্ন রুটের ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
কমলাপুর স্টেশন মাষ্টার মো. আনোয়ার হোসন এতথ্য নিশ্চিত করেছেন।
আজ ভোর ৪টা ৪০ মিনিট থেকে ট্রেন চলাচল শুরুর হওয়ার কথা জানান তিনি।
জানাগেছে, মঙ্গলবার (২৮ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুর কবির খানের বাসায় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দাবি বাস্তবায়নের আশ্বাসে রাত আড়াইটার দিকে কর্মবিরতি তুলে নেয় রেলওয়ের রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারি ইউনিয়ন।
রেলওয়ের রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারি ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান সাংবাদিকদের বলেন, উপদেষ্টা মহোদয় কথা দিয়েছেন, বুধবার (২৯ জানুয়ারি) এর মধ্যে অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে দ্রুত আমাদের বিষয়টি সমাধান করবেন। আগে আমরা যে সুবিধা পেয়েছি, সেসব সুবিধা বহাল থাকবে। এখন থেকে আমরা কর্মবিরতি প্রত্যাহার করে নিলাম। এসময় সবাই কাজে ফিরে যাওয়ার আহবান জানান তিনি।
গত সোমবার (২৭ জানুয়ারি) দিবাগত মধ্যরাত থেকে বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতিতে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে অনেক যাত্রী রাজধানীর কমলাপুর স্টেশনে গিয়ে ট্রেন চলাচল বন্ধ পায়। যাত্রীরা চড়ম ভোগান্তিতে পড়েন। পরে বিশেষ ব্যবস্থায় ট্রেন যাত্রীদের বিআরটিসির বাসে গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়।
রেলওয়ের রানিং স্টাফরা মুল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধা দেওয়ার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন।
দাবি বাস্তবায়নে গত বুধবার চট্টগ্রামে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারি ইউনিয়ন এক সংবাদ সম্মেলনে ২৭ জানুয়ারি পর্যন্ত আলটিমেটাম দিয়েছিল। দাবি বাস্তবায়ন না হলে ২৮ জানুয়ারি থেকে রেল চলাচল বন্ধ রাখার ঘোষণা দেয় সংবাদ সম্মেলনে।
রেলের গার্ড, ট্রেনচালক, সহকারি চালক ও টিকেট পরিদর্শকগন রানিং স্টাফ। তাঁরা দৈনিক আট ঘন্টার বেশী কাজ করলে মূল বেতন হিসেবে অর্থ পেতেন। এছাড়া অবসরের পর বেসিকের সঙ্গে ৭৫ শতাংশ অর্থ যােগ হতো। কিন্তু ২০২১ সালের ৩ নভেমআবর এই সুবিধা সীমিত করে অর্থ মন্ত্রণালয়।
স্টাফ রিপোর্টার: ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো ভারত সফরে যেতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী সপ্তাহে নয়াদিল্লি সফরের সম্ভাবনা নিয়ে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে আলোচনা চলছে। সফরের সম্ ...
স্টাফ রিপোর্টার: আগামী ১৫ আগস্টকে কেন্দ্র করে রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপ ...
আন্তর্জাতিক ডেস্ক: জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশ যে অতিরিক্ত ডিজেল সরবরাহের জন্য ভারতের কাছে অনুরোধ জানিয়েছে, তা নিজেদের চাহিদা, পরিশোধন সক্ষমতা ও দেশে জ্বালানির প্রাপ্যতা বিবেচনায় নিয়ে পর্যালোচনা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ পুলিশের ৭ সহকারী পুলিশ সুপার (এএসপি) ও ৪৯ পুলিশ পরিদর্শকসহ মোট ৫৬ কর্মকর্তাকে সরকারি চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয় ...
সব মন্তব্য
No Comments