স্টাফ রিপোটার: সরকারের ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়ার কথাটি একটি মিথ্যা কথা বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
তিনি বলেছেন, সরকার বলে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৫ হাজার মেগাওয়াট অথচ এখন বিদ্যুৎ উৎপাদন হয় ছয় থেকে সাত হাজার মেগাওয়াট। আবার সরকার বলে, সেপ্টেম্বরের পরে বিদ্যুৎ সমস্যার সমাধান হবে। তখন তো শীত আসবে, এমনিতে বিদ্যুতের চাপ কমবে। এটা বলার দরকার কী।
শুক্রবার (৮ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘খালেদা জিয়াসহ সব রাজবন্দিদের মুক্তি, বিদ্যুতের সর্বনাশা লোডশেডিং বন্ধ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে প্রতীকী অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়। গণতন্ত্র ফোরামের আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মান্না বলেন, এ সরকারের আমলে আমাদের ভাত, কাপড়, রুটি-রুজির অধিকার কোনো কিছুই নিরাপদ নয়। ১০ টাকা কেজি চাল খাওয়ানোর কথা বলে ক্ষমতায় এসে জিনিসপত্রের দাম বাড়ানোর পর বলে জিনিসপত্রের দাম কিছুটা বেড়েছে, ওটা আমরা ঠিক করে নিবো। এটাই যদি কিছুটা বাড়ানো হয়, তাহলে সরকার মানুষকে কী ভাবে? দেশে একটা সংকট হলে মানুষ প্রতিবাদ করে তখন সরকার আরেকটা সংকট তৈরি করে, যেন মানুষ আগেরটা ভুলে পরেরটা নিয়ে কথা বলে।
তিনি বলেন, সরকার যত মেগা প্রজেক্ট হাতে নিচ্ছে সবগুলোতে মেগা দুর্নীতি হচ্ছে। এ সরকারকে পদত্যাগ করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করা হবে। সেই সরকার কীভাবে কাজ করবে তা আলোচনার মাধ্যমে চূড়ান্ত হবে। এ নির্বাচন কমিশন ও ইভিএমের অধীনে নির্বাচনে যাবো না, এটা গণতন্ত্রকামী সব বিরোধী দলের সিদ্ধান্ত।
নাগরিক ঐক্যের সভাপতি বলেন, আমেরিকার মতো দেশসহ পৃথিবীর অনেক বড় বড় দেশ পুলিশ ও র্যাবের বড় কর্মকর্তার ওপরে নিষেধাজ্ঞা দিয়েছে। চিন্তা করে দেখেন, র্যাব ও পুলিশের মতো বাহিনী যদি আন্তর্জাতিকভাবে ঘৃণিত হয় তাহলে আমাদের সম্মান থাকে কোথায়। সরকার বিদেশি নিষেধাজ্ঞাকে মানবাধিকার লঙ্ঘনের সামিল বলছে, তাহলে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা সুযোগ না দেওয়া তো আরও বড় মানবাধিকার লঙ্ঘনের সামিল।
প্রতীকী অবস্থান কর্মসূচিতে গণতন্ত্র ফোরামের সহ-সভাপতি হাসনাত মো. রায়হানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, বিএনপি স্থায়ী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমত উল্লাহ, সাবেক এমপি বিলকিস ইসলাম, বিএনপির নির্বাহী কমিটির সদস্য রাজিয়া আলিম প্রমুখ
স্টাফ রিপোর্টার: জামায়াতে ইসলামীর সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের পক্ষের কোনো আন্দোলনে জামায়াতের ভূমিকা নেই। তাদের নীতি ও নৈতিকতা নেই। তারা মোনাফেকি করছে, আর ...
স্টাফ রিপোর্টার: দু-একটা ককটেল ফুটিয়ে বা বাসে আগুন দিয়ে সরকারের মধ্যে সংকট তৈরি করা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, জনগণকে ক ...
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে এবং অবিলম্বে মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।আজ ২১ সেপ্টেম্বর ২০২৬, স ...
ডেস্ক রিপোর্ট: জ্বালানি তেলের দাম লিটার প্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার আজ ২১ সেপ্টেম্বর দেওয়া এক বিবৃতিত ...
সব মন্তব্য
No Comments