স্টাফ রিপোটার: বিশ্ব মা দিবস উপলক্ষ্যে ১০ জন গর্ভধারিণী মাকে ‘গরবিনী মা-২০২৪’ সম্মাননা প্রদান করেছে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল। ১০ মায়ের হাতে সম্মাননা তুলে দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
আজ রাজধানীর মহাখালী ডিওএইচএস-এর রাওয়া কনভেনশন সেন্টারে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল আয়োজিত বিশ্ব মা দিবস উপলক্ষ্যে ১০ জন মায়ের হাতে এ বিশেষ সম্মাননা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, মায়ের ঋণ কখনো শোধ করা যায় না, সম্ভবও নয়, অন্ততপক্ষে আমাদের মাঝে এ বোধ যেন থাকে মায়ের কারণে আজ আমি এ পর্যন্ত এসেছি। তিনি বলেন, আমরা যারা মায়ের স্নেহ ও ভালবাসা পেয়েছি এবং পাচ্ছি আমারা যেন মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা ও সম্মান দেখাই এবং তার প্রতি যেন যথাযথ দায়িত্ব পালন করি। পরবর্তী প্রজন্মকেও সেটা যাতে শেখাতে পারি সেজন্য আমাদের আরো বেশি সচেতন হওয়া প্রয়োজন।
মন্ত্রী বলেন, আমার মনে হয়, বর্তমান প্রজন্মের মধ্যে মায়ের প্রতি ভালোবাসা কমে যাচ্ছে। মোবাইল আসক্তির কারণে শ্রদ্ধাবোধ কমে যাচ্ছে। আমাদের সচেতন হওয়া উচিত। মা ও দেশকে যেন সন্তানরা ভালোবাসে। তিনি বলেন, একসঙ্গে বাসায় সবাই মিলে খাওয়ার রেওয়াজ যেন এখন উঠে গেছে। মোবাইল দেখা, টিভি দেখা, পড়াশোনা করা সবকিছুই এখনকার সন্তানরা নিজের রুমেই থাকতে বেশি পছন্দ করে। আমাদের উচিত, একসঙ্গে কিছুটা হলেও সময় কাটানো।
ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য ফেরদৌস আহমেদ, আরমা দত্ত, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী বক্তৃতা করেন।
এবার বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার সমাজের প্রতিষ্ঠিত ১০ জন সুনাগরিকের গরবিনী মাকে সম্মাননা দেওয়া হয়। তাঁরা হলেন—ঢাকার সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হাফিজুর রহমানের মা সাহারা রহমান, বিমান বাংলাদেশ এয়ার লাইন্স লিমিটেডের পরিচালক (যুগ্ম সচিব), হায়াত -উদ - দৌলা খানের মা সাজেদা খাতুন, যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের মা সুরুচি জোয়ারদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. সামসাদ মজুমদারের মা সৈয়দা নাসরিন মতুর্জা, বিএসএমএম ইউ এর মেডিসিন বিভাগের ডিন অধ্যাপক ডাঃ আবু নাসার রিজভীর মা নাফিজা বেগম, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান নগর পরিকল্পনাবিদ প্রকৌশলী মোঃ আশরাফুল ইসলামের মা হোসনে আরা, প্রথম আলোর চিফ ডিজিটাল বিজনেস অফিসার জাবেদ সুলতান পিয়াসের মা জেবুন্নেছা, জনপ্রিয় কন্ঠশিল্পী মডেল ও অভিনেতা তাহসান রহমান খানের মা প্রফেসর ড. জেড এন তহমিদা বেগম, নাট্য ও চলচ্চিত্র অভিনেতা শতাব্দী ওয়াদুদের মা আফরোজা নাছরিন, নন্দিত অভিনেত্রী ও মডেল মেহজাবিনের মা গাজালা চৌধুরী এবং অদম্য মেধাবী লাবনী আক্তারের মা বেবি বেগম।
পরে মন্ত্রী গরবিনী মা-২০২৪ সম্মাননা প্রদান অনুষ্ঠানে সকল মাকে ক্রেস্ট, মেডেল, ফ্রি মাস্টার হেলথ চেক-আপ প্যাকেজ, উডেন পিকচার ও উপহার সামগ্রী তুলে দেন।
চট্টগ্রাম অফিস: সব ধোঁয়াশা কাটিয়ে অবশেষে বৃহস্পতিবার সেন্টমার্টিন যাচ্ছে পর্যটকবাহী জাহাজ। এমভি বার আউলিয়া নামের জাহাজ সকাল ৭টায় কক্সবাজার শহরের নুনিয়াছড়ার বিআইডব্লিউটিএ ঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দেশ ...
স্টাফ রিপোর্টার: হামের টিকা সংগ্রহ ও বিতরণে বিলম্ব, অনিয়ম এবং প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিশন গঠন করেছে সরকার। একই সঙ্গে ২০২৪ সালের ৮ আগস্ট থেকে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত দ ...
স্টাফ রিপোর্টার: তৈরি পোশাক খাতের শ্রমিকদের নতুন মজুরি কাঠামো চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত করা হবে এবং আগামী জানুয়ারি মাস থেকে শ্রমিকেরা বর্ধিত হারে বেতন পাবেন। নিম্নতম মজুরি বোর্ডের প্রথম ...
স্টাফ রিপোর্টার: দক্ষিণ অন্ধ্রপ্রদেশ ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় মুরাসু উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে অন্ধ্রপ্রদেশ এবং তৎসংলগ্ন এলাকায় স্থল নিম্নচাপ আকারে অবস্থান করছে। ...
সব মন্তব্য
No Comments