বজ্রসহ বৃষ্টি হতে পারে।

প্রকাশ : 27 Apr 2025
বজ্রসহ বৃষ্টি হতে পারে।

ডেস্ক রিপোর্ট:  লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণপশ্চিমাঞ্চল হয়ে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন। 

এতে বলেন, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সারাদেশে দিনের তাপামাত্রা (১-৩) ডিগ্রী সে. হ্রাস পেতে পারে এবং রাতের তাপামাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

গোপালগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, যশোর ও পটুয়াখালী জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছুজায়গা থেকে প্রশমিত হতে পারে।

ঢাকায় বাতাসের গতি ও দিক রয়েছে দক্ষিণ /দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘন্টায় (১০-১৫) কি. মি. যা অস্থায়ীভাবে দমকায় (৪০-৫০) কি.মি.। আজ সন্ধ্যা ০৬ টা’য় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল : ৫৭%

আগামীকাল ঢাকায় ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ০৬ টা ২৬ মিনিটে। এবং  আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ০৫ টা ২৭ মিনিটে।


সম্পর্কিত খবর

;