ডেস্ক রিপোর্ট: নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক পেজ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তৃতা দেওয়ার ঘোষণার প্রতিবাদে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ করে বুলডোজার কর্মসুচি এক সাথে চলছে সারাদেশের বিভিন্ন স্থাপনায়।
বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যার পরপরই কারের সাক্ষী ধানমন্ডির ৩২ নাম্বারে জড়ো হতে থাকে বিক্ষুদ্ধ ছাত্রজনতা। তারা জড়ো হেয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে প্রথমে ভাংচুর, পরে আগুন ধরিয়ে দেয়। এরপর রাত বাড়তে থাকায় আনা হয় বুলডোজার। শুরু হয় বুলডোজারে হামলা। সারারাত বুলডোজার চালানোর পর সকারে খানিক বিরতি দিয়ে আবার চলে বুলডোজার অভিযান। গুড়িয়ে দেওয়া হয় ৩২ নম্বর বাড়ি। এমনকি নারিকেল গাছটি ফেলে ক্ষোভের বহি:প্রকাশ ঘটানো হয়। এরপর হামলা করা হয় শেখ হাসিনার বাসভবন সুদাসদন। সেখানেও ভাংচুড় করে অগ্নিসংযোগ করা হয়েছে।
সকালে সরজমিনে দেখা গেছে গুড়িয়ে দেওয়া ৩২ নম্বরের ধ্বংসস্তুপ থেকে কিছুলোক যে যা পারছে নিয়ে যাচ্ছে। কেউ রড় কেটে নিচ্ছে , দরজা-জানালা, আসবাব পত্র, আবার কেউ নিচ্ছে গেট। এভাবেই চলেছে ধ্বংসস্তুপের পড়ে থাকা অংশ লুটপাট।
একই সঙ্গে বুধবার রাত থেকে সারাদেশে শুরু হয় বুলডোজার কর্মসুচি। এই কর্মসুচি বৃহস্পতিবার রাত পর্যন্ত পরিচালনার খবর পাওয়া যাচ্ছিল।
রাজধানীর বাইরে খুলনা শেখ বাড়িতে বুলডোজার চালিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। বরিশার সেরনিয়াবাদ ভবন ও সাবেক মেয়র সাদেক আবদুল্লাহ বাড়ি গুড়িয়ে দেওয়া হয়। করা হয় অগ্নিসংযোগ ভাংগা হয়ে ঝালকাঠীর আমার হোসেন আমুর বাসভবন। হামলা চালানো হয় ভোলায় তোফায়েল আহমেদের বাড়ি।
বুলডোজার পরিচালনা করা হয় কুষ্টিয়া শহরের মাহবুবুল আলরম হানিফের বাড়ি। হামলা চালানো হয় রাজশাহীতে সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ারের বাড়ী। বগুড়ায় আওয়ামীলীগ, জাসদ ও জাতীয় পার্টির কার্যালয় গুড়িয়ে দেওয়া হয়েছে। নওগায় সাবেক খাদ্যমন্ত্রীর বাড়ি ও পার্টি অফিস ভাংচুড় করা হয়।
নাটোরে জেলা আওয়ামীলীগের কার্যালয় বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে। জামালপুরে অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও মির্জা আজমের বাড়িতে হামলা, ভাংচুড় করা হয়। সিলেটে গুড়িয়ে দেওয়া শেখ মুজিবের ম্যুরাল।ভাংচুড় করে অগ্নিসংযোগ করা হয় ঝিনাইদহ কালিগঞ্জের সবচেয়ে বৃহত্তর শমসের নগরে স্থাপিত শেখ মুজিব টাওয়ারের ম্যুরালটি। ভাংগা হয়েছে টাঙ্গাইলের আওয়াশীলীগ কার্যালয় ও নেতাদের বাড়িঘর।
ফেনীর এমপি নাসিমের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। বুলডোজার চালানো হয় ব্রাক্ষবাড়িয়া বঙ্গবন্ধুর স্থাপিত ম্যুরাল।
এরিপোর্ট লেখা পর্যন্ত দেশের বিভিন্ন জায়গায় বুলডোজার কর্মসুচির পাশাপাশি ভাংচুড়, অগ্নিসংযোগ এ লুটপাট পরিচালনার খবর আসছে।
স্টাফ রিপোর্টার: ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো ভারত সফরে যেতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী সপ্তাহে নয়াদিল্লি সফরের সম্ভাবনা নিয়ে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে আলোচনা চলছে। সফরের সম্ ...
স্টাফ রিপোর্টার: আগামী ১৫ আগস্টকে কেন্দ্র করে রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপ ...
আন্তর্জাতিক ডেস্ক: জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশ যে অতিরিক্ত ডিজেল সরবরাহের জন্য ভারতের কাছে অনুরোধ জানিয়েছে, তা নিজেদের চাহিদা, পরিশোধন সক্ষমতা ও দেশে জ্বালানির প্রাপ্যতা বিবেচনায় নিয়ে পর্যালোচনা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ পুলিশের ৭ সহকারী পুলিশ সুপার (এএসপি) ও ৪৯ পুলিশ পরিদর্শকসহ মোট ৫৬ কর্মকর্তাকে সরকারি চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয় ...
সব মন্তব্য
No Comments