বিশেষ প্রতিনিধি, যশোর: কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোলাপনগর সোলেমান শাহ নগরঘাট নামক এলাকায় অভিযান চালিয়ে দুই লক্ষ শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়িসহ একটি ভ্যানগাড়ি জব্দ করা হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) ভোর সাড়ে চারটার দিকে কুষ্টিয়া কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ভেড়ামারা সার্কেল-২ এ অভিযান পরিচালনা করেন। এসময় ভ্যান চালককে আটক করা হয়েছে।
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ সূত্রে জানা যায়, সরকারের মোটা অংকের টাকা রাজস্ব ফাঁকি দিয়ে একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে কুষ্টিয়া জেলার বিভিন্ন স্থানে জাল ব্যান্ডরোল লাগিয়ে নকল আকিজ বিড়ি ও কমদামী অবৈধ বিড়ি উৎপাদন করে আসছে। উৎপাদিত এসব নকল বিড়ি দেশের বিভিন্ন জেলায় বিক্রির জন্য সরবরাহ করে থাকে চক্রটি। ভেড়ামারা উপজেলার গোলাপনগর থেকে একটি ভ্যানগাড়িতে করে নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়ি নৌকায় করে পাকশি ঘাট পারাপারের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে রবিবার ভোর সাড়ে চারটার দিকে কুষ্টিয়া কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ভেড়ামারা সার্কেল-২ এর কাস্টমস সুপার মোঃ সাইফুদ্দিনের নেতৃত্বে কাস্টমসের একটি চৌকস টিম ভেড়ামারা উপজেলার সোলেমান শাহ নগরঘাট এলাকায় অভিযান ও তল্লাশি চালায়।
এসময় একটি ভ্যানগাড়ি থেকে সাত বস্তায় দুই লক্ষ দশ হাজার (২,১০,০০০) শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়ি জব্দ করা হয়। এ ঘটনায় ভ্যানগাড়িসহ চালককে আটক করা হয়েছে। অভিযান শেষে জব্দকৃত নকল আকিজ বিড়ি ও ভ্যানগাড়ি কাষ্টমস হেফাজতে নেওয়া হয়েছে।
কাস্টমস সুপার মোঃ সাইফুদ্দিন জানান, অভিযানে বিপুল পরিমান রাজস্ব ফাঁকি দেওয়া নকল আকিজ বিড়িসহ একটি ভ্যানগাড়ি জব্দ করা হয়েছে। ভ্যান চালককেও আটক করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
তিনি আরো জানান, নকলের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যহত থাকবে। এছাড়া রাজস্ব ফাঁকি দিয়ে কেউ অবৈধভাবে বিড়ি উৎপাদন, বিক্রি ও বাজারজাত করলে তার বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
স্টাফ রিপোর্টার: রাজধানীর নিউমার্কেট এলাকায় সশস্ত্র হামলায় নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত ব্যক্তি খন্দকার নাঈম আহমেদ টিটন, যিনি আইনশৃঙ্খলা বাহিনীর তালিকাভুক্ত একজন শীর্ষ সন্ত্রাসী বল ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় কালবৈশাখী ঝড়ের আঘাতে ব্যাপক হয় ক্ষতি হয়েছে। মঙ্গলবার সকালে বয়ে যাওয়া কালবৈশাখীর ঝড়ে জেলার সীমান্তবর্তী কসবা উপজেলার বিভিন্ন গ্রামে আঘা ...
ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ ফুলতলা উপজেলায় স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২/১ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা গ ...
শ্যামল কুমার বিশ্বাস (সাতক্ষীরা) আশাশুনি : সাতক্ষীরার আশাশুনির গোয়ালডাঙ্গা বাজার সংলগ্ন মরিচ্চাপ নদী ভাঙন এলাকা পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আক্তার। সোমবার দুপুরে পরিদর্শন কর ...
সব মন্তব্য
No Comments