মাহমুদুর রহমান(তুরান)ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরে পুলিশের ট্রেইনিং রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষায় প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ফলাফল প্রকাশ করা হয়েছে।
বুধবার (২০ নভেম্বর) রাতে ফরিদপুর জেলা হতে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের জেলা পুলিশের পক্ষ থেকে অভিনন্দন জানান ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল জলিল।
প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীরা আনন্দে আপ্লুত হয়ে কেঁদে ফেলেন। তারা তখনো বিশ্বাস করতে পারছে না টাকা ছাড়াই তারা পুলিশে চাকরি পেয়েছে। অশ্রুশিক্ত নয়নে অনেকের কান্না উপস্থিত সকলের হৃদয় ছুঁয়ে যায়।
ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল জলিল জানান, যোগ্যতা ও মেধার ভিত্তিতে আপনারা সকলে আজ এই জায়গায়। বাংলাদেশ পুলিশকে যুগপোযোগী বাহিনী হিসেবে গড়ার লক্ষে আপনাদের এই নিয়োগ অন্যতম একটি ধাপ। আপনাদের সততা ও কর্মনিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্বল হবে।
পুলিশ সুপার আরো বলেন, বাংলাদেশ পুলিশের ট্রেইনিং রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষায় ফরিদপুর জেলার প্রাথমিকভাবে যারা নির্বাচিত হয়েছে তারা সম্পূর্ণ তদবিরবিহীন, প্রভাবমুক্ত, স্বচ্ছ, মেধা ও যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত হয়েছে। তিনি উত্তীর্ণ সকলের উদ্দেশে আগামী দিনে ‘সেবার ব্রতে চাকরি’ এই মহান ব্রতে উজ্জীবিত হয়ে, সততা দেশপ্রেম এবং কর্মনিষ্ঠার মাধ্যমে দায়িত্ব পালন করে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল রাখার আহ্বান জানান।
এ সময় নিয়োগ বোর্ডের সকল সদস্যসহ জেলা পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তাগণ ও অন্যান্য অফিসারগণ, নিয়োগ কার্যক্রমে নিয়োজিত সকল পর্যায়ের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রাথমিকভাবে ফরিদপুর জেলা হতে মোট ৫৬ জন কৃতকার্য হয়েছে। যার মধ্যে নারী সদস্য ৬ জন এবং পুরুষ সদস্য ৫০ জন রয়েছে। এছাড়াও ৬ জন প্রার্থী অপেক্ষমান রয়েছে।
স্টাফ রিপোর্টার: ‘সোনালী অতীত, আলোকিত আগামী’ শীর্ষক স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার, ২৯ জুন ২০২৬ বিকেল সাড়ে ৩টায় রাজধানীর ধানমন্ডিতে ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রধান কার্যালয়ের অডিটোরিয়া ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে কেক কাটা ও ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুব মহিলা লীগের দুই নেত্রীর জামিন আবেদন ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর পৌরসভার সর্বস্তরের নাগরিক ও সাংবাদিকদের উদ্দেশ্যে সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বাজেট বিবরণী আনুষ্ঠানিকভাবে তুলে ধরেন পৌরসভার প্রশাসক এবং জামালপুরে ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশালে একটি বাসার বেডরুমের এসির ইনডোর ইউনিট থেকে চারটি কালনাগিনী সাপ উদ্ধার করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করে সামাজিক বন বিভাগের বরিশাল সদর রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর র ...
সব মন্তব্য
No Comments