নাটোর প্রতিনিধি :নাটোরের বড়াইগ্রামে বাস ও ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন বেশ কয়েকজন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার(১৮ অক্টোবর) রাত সাড়ে ৯ টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বড়াইগ্রাম রেজুর মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ইবনে সিনা ফার্মাসিটিক্যালস এর রিপ্রেজেনটেটিভ শফিকুল ইসলাম এবং পুঠিয়া উপজেলার পরিতোষ কুমারের ছেলে উৎসব দত্ত।
বিষয়টি নিশ্চিত করেছেন বনপাড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ রাত সাড়ে ৯টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রেজুর মোড় এলাকায় ন্যাশনাল ট্রাভেলস এর একটি বাস ঢাকা থেকে রাজশাহী অভিমুখে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি মাছবাহী ট্রাক বাসটিকে অতিক্রম করার সময় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এতে আহত হয় আরো দুইজন। পরে খবর বনপাড়া ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে আহত দু'জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে।
বনপাড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, বাসর-ট্রাকের সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও উদ্ধার কাজ পরিচালনা করা হচ্ছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
স্টাফ রিপোর্টার: রাজধানীর নিউমার্কেট এলাকায় সশস্ত্র হামলায় নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত ব্যক্তি খন্দকার নাঈম আহমেদ টিটন, যিনি আইনশৃঙ্খলা বাহিনীর তালিকাভুক্ত একজন শীর্ষ সন্ত্রাসী বল ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় কালবৈশাখী ঝড়ের আঘাতে ব্যাপক হয় ক্ষতি হয়েছে। মঙ্গলবার সকালে বয়ে যাওয়া কালবৈশাখীর ঝড়ে জেলার সীমান্তবর্তী কসবা উপজেলার বিভিন্ন গ্রামে আঘা ...
ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ ফুলতলা উপজেলায় স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২/১ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা গ ...
শ্যামল কুমার বিশ্বাস (সাতক্ষীরা) আশাশুনি : সাতক্ষীরার আশাশুনির গোয়ালডাঙ্গা বাজার সংলগ্ন মরিচ্চাপ নদী ভাঙন এলাকা পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আক্তার। সোমবার দুপুরে পরিদর্শন কর ...
সব মন্তব্য
No Comments