ফিফা বিশ্বকাপ ২০২৬
স্টাফ রিপোর্টার: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর কোয়ার্টার ফাইনালে গতরাতে লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে রুদ্ধশ্বাস লড়াইয়ে বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে স্পেন। পুরো ম্যাচে আধিপত্য ধরে রেখে ৬৮ শতাংশ বল দখলে রেখে ইউরো চ্যাম্পিয়নরা সেমির টিকিট কাটে।
ম্যাচের ৩০ মিনিটে ফাবিয়ান রুইসের গোলে এগিয়ে যায় স্পেন। তবে ৪১ মিনিটে চার্লস ডি কেটেলারের গোলে সমতায় ফেরে বেলজিয়াম। প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়।
দ্বিতীয়ার্ধে চোট পেয়ে মাঠ ছাড়েন বেলজিয়ামের প্রধান গোলরক্ষক থিবো কোর্তোয়া। বদলি হিসেবে নামা সেনে লামেন্সের ভুলেই ভাগ্য নির্ধারণ হয়। ৮৮ মিনিটে পাউ কুবারসির নিচু শট ঠিকমতো ধরতে পারেননি লামেন্স। ফিরতি বল পেয়ে বদলি মিকেল মেরিনো জাল কাঁপান এবং স্পেনকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন।
এ নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে বদলি নেমে গোল করলেন মেরিনো। এর আগে পর্তুগালের বিপক্ষে শেষ ষোলোতেও তার গোলেই ১-০ ব্যবধানে জিতেছিল স্পেন।
২০১০ সালে বিশ্বকাপ জয়ের পর এই প্রথম সেমিফাইনালে উঠল স্পেন। আগামী মঙ্গলবার ডালাসে ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ফ্রান্স।
স্টাফ রিপোর্টার: অস্ট্রেলিয়ার মাটিতে ২৩ বছর পর টেস্ট খেলতে নেমে ইতিহাস গড়ার পথে এগোচ্ছে বাংলাদেশ। ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়াকে মাত্র ১৯৮ রানে অলআউট কর ...
ডেস্ক রিপোর্ট: আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির বাবা ও দীর্ঘদিনের এজেন্ট হোর্হে মেসিকে (জর্জ মেসি) শেষ বিদায় জানানো হয়েছে। রোববার (৯ আগস্ট) আর্জেন্টিনার রোসারিওর পাশের শহর পেরেজের এল প্রাদো কবরস্ ...
ডেস্ক রিপোর্ট: বাবা হোর্হে মেসির মৃত্যুর খবর পাওয়ার পর যুক্তরাষ্ট্র থেকে দ্রুত নিজের শহর রোজারিওতে ফিরেছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। প্রিয় বাবাকে শেষ বিদায় জানানো এবং শোকের এই কঠিন সময়ে মা ...
স্টাফ রিপোর্টার: আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির বাবা হোর্হে মেসি আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর শুক্রবার রাতে আর্জেন্টিনার রোসারিও শহরের একটি মেডিকেল ক্লিনিকে ৬৮ বছর বয়সে মারা যান তিনি। মেসির ...
সব মন্তব্য
No Comments