ডোমিনিকান প্রজাতন্ত্রের নাইট ক্লাবের ছাদ ধসে ৭৯ জন নিহত

প্রকাশ : 08 Apr 2025
ডোমিনিকান প্রজাতন্ত্রের নাইট ক্লাবের ছাদ ধসে ৭৯ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ডোমিনিকান প্রজাতন্ত্রের রাজধানী সান্তো ডোমিঙ্গোয় একটি নৈশ ক্লাবের ছাদ ধসে অন্তত ৭৯ জন নিহত হয়েছেন।
মঙ্গলবার ( ৮ এপ্রিল ) এ দুর্ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহতের খবর দিয়েছে সংবাদ মাধ্যম রয়টার্স।
 ডোমিনিকান প্রজাতন্ত্রের ইমার্জেন্সি অপারেশন সেন্টারের (সিওই) পরিচালক হুয়ান ম্যানুয়েল মেন্ডিজ রয়টার্সকে জানিয়েছেন, প্রাথমিক তথ্য অনুযায়ী ৪৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত ব্যক্তির সংখ্যা শতাধিক হতে পারে। যতক্ষন পর্যন্ত মানুষকে জীবিত উদ্ধারের সম্ভাবনা থাকবে, ততক্ষ কাজ করে যাবেন তারা।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, দুর্ঘটনার সময় নৈশ ক্লাবটিতে ৫০০ থেকে ১ হাজার মানুষ ছিল।

সম্পর্কিত খবর

;