ময়মনসিংহ অফিস: ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের দুঃস্থ-অসহায় মানুষের কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছেন। সরকারের পাশাপাশি দুঃস্থ-অসহায় মানুষের ভাগ্য পরিবর্তনে বিত্তবানদের এগিয়ে আসতে হবে।
আজ সকালে জামালপুরে ইসলামপুর উপজেলা পরিষদের আলহাজ্ব আব্দুল বারী মন্ডল মিলনায়তনে সরকারি অনুদানের চেক ও উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।
ধর্মমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালে বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন। তার এই অঙ্গীকার বাস্তবায়ন করতে হলে সমাজের সর্বস্তরের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে হবে। তাদের জীবনমান উন্নত করতে হবে। কাউকে পিছিয়ে রেখে উন্নত বাংলাদেশ গঠন সম্ভব নয়। এ কারণে সরকার নানামুখী সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে।
অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে সরকারের প্রদক্ষেপসমূহ তুলে ধরে ধর্মমন্ত্রী বলেন, শেখ হাসিনাই প্রথম রাষ্ট্রীয়ভাবে সমাজের দুঃস্থ-অসহায় মানুষের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচি গ্রহণ করেন। তিনি অসহায় বয়স্ক, বিধবা ও স্বামী পরিত্যক্ততা নারী, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ভাতা কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছেন। এ সকল সামাজিক নিরাপত্তা কর্মসূচির পরিধি ও ভাতার পরিমাণ ক্রমাগতভাবে বৃদ্ধি করা হচ্ছে। এছাড়া, দেশের বৃহৎ একটি জনগোষ্ঠীকে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে।
পরে মন্ত্রী কয়েকটি কর্মসূচির অধীনে দুঃস্থ-অসহায় ও উপকারভোগীদের মাঝে অনুদানের চেক ও উপকরণ বিতরণ করেন। এসবের মধ্যে রয়েছে ২০২৩-২০২৪ অর্থবছরের সরকারি যাকাত ফান্ড ও ধর্ম মন্ত্রণালয়ের স্বেচ্ছাধীন তহবিলের চেক বিতরণ। এছাড়া, ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীর অনুদান ও প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে প্রাপ্ত আর্থিক অনুদানের চেক এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচির অধীনে বিভিন্ন প্রতিষ্ঠানে অগ্নি নির্বাপন যন্ত্র, সেলাই মেশিন, সবজি বীজ, পশু ও প্রাণির কৃমিনাশক ট্যাবলেট প্রভৃতি বিতরণ করা হয়।
স্টাফ রিপোর্টার: চলতি ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আহ্বান করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। আগামী ২৭ আগস্ট, বুধবার বিকেলে এই অধিবেশন শুরু হবে।সংসদ সচিবালয় সূত্রে জানা ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতের পক্ষ থেকে দুটি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছে বলে নিশ্চিত করেছে নয়াদিল্লি। একটি হলো দ্বিপক্ষীয় রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ এবং অপরটি হলো আগামী সেপ্টেম্বরে ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি'র সভাপতিত্বে আজ (মঙ্গলবার) বাংলাদেশ জাতীয় সংসদের কেবিনেট কক্ষে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক স ...
স্টাফ রিপোর্টার: এক দিনের ব্যবধানে বাংলাদেশের সরকারের শীর্ষ পর্যায়ের তিন ব্যক্তির সঙ্গে বৈঠক করে ঢাকা ছেড়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার (১০ আগস্ট) বিকেলে নয়াদিল্লির উ ...
সব মন্তব্য
No Comments