পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীতে ব্যাটারিচালিত অটোরিকশা থেকে নামার সময় বাসের চাকায় পিষ্ট হয়ে এক শিশু নিহত হয়েছে।
এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা সেখানে থাকা কয়েকটি বাসে ভাঙচুর চালিয়েছে। রাজশাহী থেকে ঘণ্টা দুয়েক দূরপাল্লার বাস চলাচল বন্ধ ছিল।
মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে মহানগরীর ভদ্রা বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সেনাবাহিনীর সহায়তায় শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত ওই শিশুর নাম মারিয়া আক্তার যুঁথী (৭)। সে নগরীর মেহেরচণ্ডী এলাকার হাসান মোল্লার মেয়ে।
এবিষয় জানতে চাইলে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ জানান,ভদ্রা মোড়ে ব্যাটারি চালিত রিকশা থেকে নামার সময় পেছন থেকে আসা একটি বাস তাদের ধাক্কা দেয়।
এ সময় শিশু মারিয়া ছিটকে পড়লে বাসটি তাকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু। তবে কোন বাস মেরেছে তা নিশ্চিত হওয়া যায়নি। সিসি ক্যামেরা দেখে তা জানার চেষ্টা চলছে।
তিনি আরও জানান,যুঁথীর মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে তা নেওয়া হবে। বাস ও এর চালককে খোঁজা হচ্ছে।
রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন জানান,এ ঘটনায় ইতিমধ্যে বাসটি জব্দ করা হলেও এর চালক পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে।
চট্টগ্রাম অফিস: চট্টগ্রাম বন্দর চ্যানেলে দুটি লাইটার জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাথরবোঝাই এমভি বে হারবার-২ নামের একটি লাইটার জাহাজ ডুবে গেছে। সোমবার, ২৯ জুন দিবাগত রাত ৩টার দিকে কর্ণফুলী ন ...
স্টাফ রিপোর্টার: ‘সোনালী অতীত, আলোকিত আগামী’ শীর্ষক স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার, ২৯ জুন ২০২৬ বিকেল সাড়ে ৩টায় রাজধানীর ধানমন্ডিতে ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রধান কার্যালয়ের অডিটোরিয়া ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে কেক কাটা ও ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুব মহিলা লীগের দুই নেত্রীর জামিন আবেদন ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর পৌরসভার সর্বস্তরের নাগরিক ও সাংবাদিকদের উদ্দেশ্যে সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বাজেট বিবরণী আনুষ্ঠানিকভাবে তুলে ধরেন পৌরসভার প্রশাসক এবং জামালপুরে ...
সব মন্তব্য
No Comments