তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে

প্রকাশ : 01 Mar 2025
তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে

ডেস্ক রিপোর্ট:  মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম আজ এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,  অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধাণত শুষ্ক থাকতে পারে, তবে সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রী সে. বৃদ্ধি পেতে পারে। ঢাকায় বাতাসের গতি ও দিক : পশ্চিম/উত্তরপশ্চিম দিক থেকে ঘন্টায় (০৬-১২) কি. মি.। আজ সকাল ০৬ টা’য় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল : ৮৭%

আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ০৬ টা ০১ মিনিটে। এবং 

আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ০৬ টা ২০ মিনিটে। 

সম্পর্কিত খবর

;