আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ল্যান্ডিং গিয়ারের সমস্যার কারনে প্লেনটি থেকে যাত্রীদের জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়া হয়েছে।
শনিবার (২৬ জুলাই) দুপুরে এই ঘটনার নিশ্চিত করেছেন স্থানীয় কর্তৃপক্ষ।
জানাযায়, আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট ৩০২৩ ডেনভার থেকে মিয়ামির উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল। কিন্তু সেটি রানওয়ে থেকে উড্ডয়ন শুরু করার সময় হঠাৎ সমস্যার মুখে পড়ে। বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ মডেলের প্লেনটিতে ১৭৩ জন যাত্রী ও ৬ জন ক্রু সদস্য ছিল। সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়ার কথা জানিয়েছেন ডেনভার ফায়ার ডিপার্টমেন্ট।
সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, যাত্রীরা ইমারজেন্সি স্লাইড ব্যবহার করে বের হয়ে আসছেন এবং প্লেনের পেছনের অংশ থেকে ধোঁয়া ও আগুনের শিখা উঠছে।
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়েছে। পৃথক দুই ঘটনায় রাজ্যে অন্তত ৫ জন নিহত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ডেকান ...
আন্তর্জাতিক ডেস্ক: ক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘাত শুরু হলে তা আগের চেয়ে অনেক বেশি ধ্বংসাত্মক রূপ নিতে পারে বলে সতর্ক করেছে মিসর। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাতি বলেছেন, এমন সংঘাতের প্রভ ...
আন্তর্জাতিক ডেস্ক: উত্তরাখণ্ডের চামোলি জেলায় জোশিমঠ-বদ্রীনাথ রুটে নিখোঁজ হওয়া বেসরকারি হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় চালক ও ৫ যাত্রীসহ মোট ৬ জনই নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে জেলা প্রশাসন। ভা ...
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলে গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত ২৬তম নেসেট নির্বাচনের পর সরকার গঠন নিয়ে গভীর রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে। ১২০ আসনের পার্লামেন্টে সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১ আসন, কিন্তু প্রধান ...
সব মন্তব্য
No Comments