ডেস্ক রিপোর্ট: ঢাকার মঞ্চে দর্শক উপস্থিতি বাড়াতে ও নতুন দর্শক সৃষ্টির লক্ষ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা মহানগর নাট্যোৎসব ২০২৫। আগামী শনিবার (১৫ ফেব্রুয়ারি) শুরু হতে যাওয়া এই উৎসবের বিশেষ আকর্ষণ হচ্ছে এক টিকিটে ১৪ নাটক। অর্থ্যাৎ ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত টানা ১৪ দিনে দর্শক ১৪টি নাটক উপভোগ করতে পারবেন এই একই টিকিটে।
পর্ষদের পক্ষে মো. আকতারুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এই ‘সিজন টিকিট’ পাওয়া যাবে মাত্র এক হাজার টাকায়। এছাড়া প্রতিদিনের টিকিটও পাওয়া যাবে মান ভেদে ৫০০, ৩০০ ও ২০০ টাকায়। অগ্রিম টিকিটও সংগ্রহ করা যাবে ০১৭০১২২৪৯৯৯ (বিকাশ) নাম্বারে যোগাযোগ করে।
সময় নাট্যদলের প্রধান মো. আকতারুজ্জামান জানান, উৎসবের প্রথম পর্যায়ের এই নাটকগুলো মঞ্চস্থ হবে রাজধানীর নাটক স্মরণীতে (বেইলী রোড) অবস্থিত বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে। প্রদর্শনী শুরু হবে প্রতিদিন সন্ধ্যা সাতটায়।
‘শিল্পের আলোয় ভরে উঠুক মঞ্চের আঙিনা / দর্শকই স্বজন, দর্শকই প্রেরনা’ শিরোনামকে সামনে রেখে এই উৎসবের আয়োজন করা হয়েছে বলে জানান নাট্যজন মো. আকতারুজ্জামান। তিনি বলেন, করোনা অতিমারীর পর থেকে সব কিছু স্বাভাবিক হলেও মঞ্চনাটকের প্রদর্শনী এখনো স্বাভাবিক অবস্থায় আসেনি। বিগত দুই বছরে বেশ কিছু নতুন নাটক মঞ্চে আসলেও দর্শকসংখ্যা তেমন বাড়েনি বরং ক্রমেই দর্শক সংকট বেড়েছে। দেশের বর্তমান পরিস্থিতিতে নাটকে দর্শক উপস্থিতি আশাব্যঞ্জক নয়। এমন পরিস্থিতিতে থিয়েটার চর্চায় গতিশীলতা আনতে, নাট্যদলগুলো ও নাট্যকর্মীদের উজ্জীবিত করতে এবং দর্শকদের উপস্থিতি বাড়ানোর লক্ষ্যে ঢাকা মহানগরে থিয়েটার চর্চারত নাট্যদলগুলোর সমন্বয়ে গঠিত হয়েছে ‘ঢাকা মহানগর নাট্য পর্ষদ’। পর্যায়ক্রমে মোট ৮৫টি নাট্যদলের ৮৫টি নাটক নিয়ে বিভিন্ন মঞ্চে এই উৎসব উদযাপিত হবে। আগামী ১৩ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলন করে উৎসব সম্পর্কে বিশদ তুলে ধরা হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য দুই নাট্যজন ঠান্ডু রায়হানকে আহ্বায়ক ও কামাল আহমেদকে সদস্য সচিব করে সম্প্রতি ঢাকা মহানগর নাট্য পর্ষদ গঠন করা হয়েছে।
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত নজরুল উৎসব ২০২৬-এ অংশ নিতে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন কলকাতার বিশিষ্ট সঙ্গীতশিল্পী সুমনা চ্যাটার্জী। তাঁর এই বাংলাদেশ সফর উপলক্ষে আর্টিস্ট ক্লাবে ...
ডেস্ক রিপোর্ট: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার ফিটনেস রহস্য নিয়ে মুখ খুলেছেন। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জিম নয়, মাঠে চাষবাস করেই তিনি ...
স্টাফ রিপোর্টার: সংশোধিত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫’ অনুসরণ করে চলচ্চিত্র নির্মাণ ও প্রচারের আহ্বান জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, শিল্পী ও সংশ্লিষ্টরা।বাংলাদেশ চল ...
স্টাফ রিপোর্টার: চর্যাগান, পাপেট শো, আবৃত্তি এবং কবি রাজীব কুমার দাশের কবিতা নিয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনার মধ্য দিয়ে আজ ২৫ জুলাই ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা একাডেমির কবি ...
সব মন্তব্য
No Comments