সৈয়দ রাসেল,গোলাপগঞ্জ(সিলেট)প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে উৎপাদিত কচু ও লতি এখন দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের বাজারেও জায়গা করে নিচ্ছে। স্থানীয় কৃষকদের উদ্যোগ ও আধুনিক চাষাবাদের ফলে এই সবজির চাহিদা বেড়েছে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে।
জানা গেছে, গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি গ্রামে বাণিজ্যিকভাবে কচু ও লতি চাষ করা হচ্ছে। বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের চাহিদার কারণে রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো স্থানীয় কৃষকদের কাছ থেকে কচু ও লতি সংগ্রহ করে বিদেশে পাঠাচ্ছে।
কৃষকরা জানান, আগের তুলনায় কচু ও লতি চাষে খরচ কম হলেও লাভ বেশি। ফলে অনেক কৃষক ধান বা অন্যান্য ফসলের পরিবর্তে এখন কচু ও লতি চাষে আগ্রহী হয়ে উঠছেন। এতে তাদের আর্থিক অবস্থারও উন্নতি হচ্ছে।
ফুলবাড়ি বড় মোকাম জকিগঞ্জ সড়কের দুই পাশে সারিবদ্ধ ভাবে দেখা যায়, কচুমুড়া ও কচু এবং লতি নিয়ে বসেছেন বিক্রেতারা। তাজা ও দেশীয় এই সবজি স্বাদে যেমন ভিন্ন, তেমনি পুষ্টিগুণেও সমৃদ্ধ হওয়ায় ক্রেতাদের কাছে এর কদর বাড়ছে দিন দিন।
ব্যবসায়ী জমির উদ্দিন জানান, অল্প পুঁজি দিয়ে শুরু করা এই ব্যবসা এখন লাভজনক হয়ে উঠেছে। প্রতিদিন কয়েক হাজার টাকার কচুমুড়া ও কচু এবং লতি বিক্রি করে সংসার চালানোর পাশাপাশি সঞ্চয়ও করছি।
অন্যদিকে কচু ও লতির রয়েছে নানা স্বাস্থ্য উপকারিতা। এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি এবং আয়রন রয়েছে, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। এছাড়া কচু লতি হজমে সাহায্য করে, রক্তস্বল্পতা দূর করতে ভূমিকা রাখে এবং শরীরের শক্তি জোগায়। নিয়মিত কচু লতি খেলে ত্বক ও চুলের স্বাস্থ্যেরও উন্নতি হয় বলে জানান পুষ্টিবিদরা।
এদিকে বাজারে ভালো দাম পাওয়ায় কৃষকরাও কচু চাষে আগ্রহী হয়ে উঠছেন। ফলে একদিকে যেমন ব্যবসায়ীরা লাভবান হচ্ছেন, অন্যদিকে কৃষকরাও পাচ্ছেন ন্যায্য মূল্য।
সংশ্লিষ্টরা মনে করছেন, সঠিক পরিকল্পনা ও বাজারজাতকরণ নিশ্চিত করা গেলে গোলাপগঞ্জের ফুলবাড়ি এলাকায় চাষ হওয়া কচুমুড়া ও কচু লতি হতে পারে একটি সম্ভাবনাময় অর্থনৈতিক খাত।
উপজেলা কৃষি কর্মকর্তা জানান, গোলাপগঞ্জের মাটি ও আবহাওয়া কচু ও লতি চাষের জন্য উপযোগী হওয়ায় এর উৎপাদন ভালো হচ্ছে। সঠিক পরিচর্যা ও প্রশিক্ষণ পেলে এই খাত থেকে আরও বৈদেশিক মুদ্রা অর্জনের সম্ভাবনা রয়েছে।
রাজু ভূঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে বিভিন্ন উপজেলায় অতিবৃষ্টিতে ধানে পচন ও পাহাড়ি ঢল ও বাঁধ ভেঙে পাকা ধান তলিয়ে যাচ্ছে । আর তাতে রীতিমতো দিশেহারা কৃষক ও কৃষাণীরা
চোখের সামনে ডুবে যা ...
স্টাফ রিপোর্টার: সরকার আকস্মিক জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হাওড় অঞ্চলের ছয় জেলা-নেত্রকোণা, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের কৃষকদের বোরো ধান ও চাল সংরক্ষণ এবং বিক্রয়ে সহায়তা প্রদানে ...
অনিক রায়, ফরিদপুর অফিস: জ্বালানি অস্থিরতার অভিঘাত এবার প্রত্যক্ষভাবে এসে পড়েছে দেশের কৃষি উৎপাদনের অন্যতম ভরকেন্দ্র ফরিদপুরে। তীব্র ডিজেল সংকটে জেলার বিস্তীর্ণ কৃষিজমিতে নেমে এসেছে কার্যত স্থবিরতা। ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক শিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম বিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন গতকাল এক প্রেস ব্রিফিংয়ে দেশের কৃষি খাতের উন্নয়নে গুরুত্বপূ ...
সব মন্তব্য
No Comments