পাভেল ইসলাম মিমুল রাজশাহী অফিস: রাজশাহীতে পুলিশ পরিচয়ে চাঁদা নেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় তানোর উপজেলার বাঁধাইড় ইউনিয়নের শিবপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতাররা হলেন- রাকিব হোসেন (৩০), মো. তৌহিদুল ইসলাম (২৫) ও মো. মুন্না সরকার (২৩)।
ওসি বলেন, শুক্রবার তানোর উপজেলার ২নম্বর বাঁধাইড় ইউনিয়নের শিবপুর গ্রামের দিয়ারা পাড়ায় ভুয়া পুলিশ পরিচয় দিয়ে কয়েকজন ব্যক্তি সিএনজি নিয়ে আদিবাসী গ্রামে যায়। সেখানে গিয়ে আদিবাসীদের হ্যান্ডকাফ দিয়ে গ্রেফতারের ভয় দেখিয়ে বিভিন্ন জনের কাছে থেকে আড়াই হাজার টাকা করে চাঁদা আদায় করে।
এরপর শ্রী বিশ্বনাথের কাছে আরও ১০ হাজার টাকা চাঁদা চাওয়াকে কেন্দ্র করে স্থানীয়রা তাদের আটক করে। পরবর্তীতে পুলিশ গিয়ে তাদের গ্রেফতার করে নিয়ে আসে।
ওসি আরও বলেন, গ্রেফতারদের দেহ তল্লাশি করে বিভিন্ন জনের কাছে থেকে আদায় করা টাকা ও ভুয়া অডিট কর্মকর্তার পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে তানোর থানায় মামলা করেছে। মামলার পর তাদের কারাগারে পাঠানো হয়েছে।
বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়া উপজেলায় সারের ডিলার নিয়োগের চূড়ান্ত তালিকা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। উপজেলা সার বীজ মনিটরিং কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ মৃধার ...
পাভেল ইসলাম মিমুল, রাজশাহী ব্যুরো: রাজশাহীতে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন পরিচালিত মদের বারে নিয়মনীতি না মেনে মদ বিক্রির অভিযোগ উঠেছে। অপ্রাপ্তবয়স্কদের প্রবেশ, অনুমতিপত্র যাচাই না করা এবং নির্ধারিত সময়ের ...
বরিশাল প্রতিনিধি: বরিশালের উজিরপুরে একটি মৎস্য প্রকল্পের ঘের থেকে প্রায় ৩ লাখ টাকার মাছ লুটের অভিযোগ উঠেছে। মাছ ধরতে বাধা দেওয়ায় তিন পাহারাদারকে পিটিয়ে আহত করার অভিযোগও পাওয়া গেছে। মঙ্গলবার বিকে ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালে ডেলটা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেডের একক বীমার বিশেষ উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকালে বরিশাল সার্ভিস সেন্টারে অনুষ্ঠিত এ উন্নয়ন সভায় প ...
সব মন্তব্য
No Comments