উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন জাগ্রত অগ্রপথিক এর উদ্যোগে ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৪ টায় হস্তিশুন্ড মোড়াকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের ২০ জন ক্রীড়ামোদী শিক্ষার্থীর মাঝে খেলার জার্সি বিতরন করা হয় । এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট সমাজ সেবক ডাঃ আবুবকর আকন, প্রধান শিক্ষক আনোয়ার হোসেন ,বিশিস্ট ক্রীড়া সংগঠক আব্বাস আলী তালুকদার ,জাগ্রত অগ্রপথিকের সহ সভাপতি ও প্রধান শিক্ষক নাজমুল হক , উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আঃ রহিম সরদার ,ম্যনেজিং কমিটির সদস্য কবির হাসান শাহীন , ক্রীড়া শিক্ষক নাসির উদ্দীন মৃধা , সাংবাদিক মিঠু মোল্লা , সুদেব কুমার মন্ডল , জাগ্রত অগ্রপথিক এর দপ্তর সম্পাদক মেহেদী হাসান আল আমিন প্রমুখ। জাগ্রত অগ্রপথিকের সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আমেরিকা প্রবাসী মোয়াজ্জেম হোসেন সিকদার ও সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক ইটালি প্রবাসী কাজী শাহাদাৎ হোসেনের ঐকান্তিক প্রচেষ্টায় এবং আর্থিক সহায়তায় প্রতি বছর মেধাবী ও অসহায় শিক্ষার্থীদের মাঝে ফরম ফিলাপ এবং বৃত্তি প্রদান করা হয় , ঈদ ও কুরবানীতে বিভিন্ন সামগ্রী বিতরণ ,শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতর করে থাকেন।
বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়া উপজেলায় সারের ডিলার নিয়োগের চূড়ান্ত তালিকা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। উপজেলা সার বীজ মনিটরিং কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ মৃধার ...
পাভেল ইসলাম মিমুল, রাজশাহী ব্যুরো: রাজশাহীতে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন পরিচালিত মদের বারে নিয়মনীতি না মেনে মদ বিক্রির অভিযোগ উঠেছে। অপ্রাপ্তবয়স্কদের প্রবেশ, অনুমতিপত্র যাচাই না করা এবং নির্ধারিত সময়ের ...
বরিশাল প্রতিনিধি: বরিশালের উজিরপুরে একটি মৎস্য প্রকল্পের ঘের থেকে প্রায় ৩ লাখ টাকার মাছ লুটের অভিযোগ উঠেছে। মাছ ধরতে বাধা দেওয়ায় তিন পাহারাদারকে পিটিয়ে আহত করার অভিযোগও পাওয়া গেছে। মঙ্গলবার বিকে ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালে ডেলটা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেডের একক বীমার বিশেষ উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকালে বরিশাল সার্ভিস সেন্টারে অনুষ্ঠিত এ উন্নয়ন সভায় প ...
সব মন্তব্য
No Comments