সৈয়দ রাসেল আহমদ,সিলেট অফিস: অবশেষে র্যাবের হাতে ধরা পড়লো বহুল আলোচিত সেই অস্ত্রধারী তুহিন। শুক্রবার (১৬ জুন) দিবাগত মধ্যরাতে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর বাজার এলাকা থেকে তাকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব-৯।
খবরের সত্যতা নিশ্চিত করেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি আফসান-আল-আলম।
গ্রেফতারকৃত তুহিন জালালাবাদ থানার লন্ডনী রোড এলাকার বাসিন্দা নুরুল আলম এর ছেলে। সে সিলেট সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আফতাব হোসেন খানের অনুসারী। তার বিরুদ্ধে পূর্বেও ১৮টি মামলা রয়েছে বলে জানা যায়। এর আগেও র্যাবের হাতে অস্ত্রসহ আটক হয়েছিল তুহিন।
সর্বশেষ গত ৮ জুন সিলেট সিটি করপোরেশন নির্বাচনের ০৭ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আফতাবের নেতৃত্বে প্রতিদ্বন্দ্বি প্রার্থীর বাসার সামনে অস্ত্র নিয়ে মহড়া দিতে দেখা যায় তুহিনকে। ঘটনার একটি ভিডিও ফুটেজ ইলেক্ট্রনিক, প্রিন্ট মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় এসএমপি সিলেটের এয়ারপোর্ট থানায় মামলা দায়ের হলে আসামিদেরকে আইনের আওতায় আনতে র্যাব-৯ তার গোয়েন্দা তৎপরতা শুরু করে।
শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৯, সিলেট এর একটি চৌকস দল মৌলভীবাজার জেলার বড়লেখা থানাধীন এলাকায় অভিযান পরিচালানা করে অস্ত্র প্রদর্শনকারী তুহিনকে গ্রেফতার করে।
অনিক রায়, ফরিদপুর অফিস: একসময় ফরিদপুরের সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম কেন্দ্র ছিল ঐতিহ্যবাহী ‘টাউন থিয়েটার’। নাট্যচর্চার পাশাপাশি পরবর্তী সময়ে এটি সিনেমা প্রদর্শনের জন্যও পরিচিতি লাভ করে। তবে সময়ের প ...
পিরোজপুর অফিস: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় প্রতারণা ও হয়রানির অভিযোগে কয়েকজনের বিরুদ্ধে মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে বিষয়টি তদন্ত ...
চট্টগ্রাম অফিস: টানা ভারী বর্ষণের মধ্যে বান্দরবানের লামা উপজেলায় পৃথক দুটি পাহাড়ধসের ঘটনায় একই এলাকার ৫ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার, ৯ জুলাই ভোরে উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশনপাড়া, পাগলির ঝিরি এলাকায় ...
পাভেল ইসলাম মিমুল, রাজশাহী ব্যুরো: রাজশাহীর চারঘাট উপজেলায় কেক খাওয়ানোর প্রলোভন দেখিয়ে প্রথম শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে (৭) ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে।বুধবার (৮ জুলাই) দুপুর আ ...
সব মন্তব্য
No Comments