ডেস্ক রিপোর্টঃ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পুত্র ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় আজ দুপুরে তার ফেইসবুক পেজে পদ্মা সেতুতে দাড়ানোর অবস্থায় একটি ছবি পোস্ট করেছেন। ছবির ফ্রেমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বোন সায়মা ওয়াজেদ পুতুল রয়েছেন।
ছবিটি কত তারিখ তোলা তা উল্লেখ নাই। তবে, আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু পার হয়ে সড়ক পথে টুঙ্গিপাড়া সফরে গেছেন। এই সফরে সঙ্গী হয়ে মায়ের সাথে থাকার কথা কিছুই লিখেননি তিনি। ছবির ক্যাপসনে শুধু ইংরেজি Padma Bridge লিখে ছবিটা ছেড়েছেন।
প্রসঙ্গত, গত ২৫ জুন দক্ষিণাঞ্চলের স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী । এ সময় তার সঙ্গী ছিলেন তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল। পরের দিন ২৬ জুন যানবাহন চলাচলের জন্য সেতু খুলে দেওয়া হয়।
স্টাফ রিপোর্টার: জামায়াতে ইসলামীর সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের পক্ষের কোনো আন্দোলনে জামায়াতের ভূমিকা নেই। তাদের নীতি ও নৈতিকতা নেই। তারা মোনাফেকি করছে, আর ...
স্টাফ রিপোর্টার: দু-একটা ককটেল ফুটিয়ে বা বাসে আগুন দিয়ে সরকারের মধ্যে সংকট তৈরি করা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, জনগণকে ক ...
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে এবং অবিলম্বে মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।আজ ২১ সেপ্টেম্বর ২০২৬, স ...
ডেস্ক রিপোর্ট: জ্বালানি তেলের দাম লিটার প্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার আজ ২১ সেপ্টেম্বর দেওয়া এক বিবৃতিত ...
সব মন্তব্য
No Comments