সৈয়দ রাসেল আহমদ,সিলেট অফিস: সিলেটের বিশ্বনাথের পৌর এলাকার ৮নম্বর ওয়ার্ডের জানাইয়া গ্রামের মৃত রণধীর দেবের ছেলে লিটন দেব (২৮) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।
লিটন দেব মৃত্যুর আগে একটি সাদা কাগজে চিরকুট লিখে আত্মহত্যা করেছেন। তিনি পৌর এলাকার ৮নম্বর ওয়ার্ডের জানাইয়া গ্রামের মৃত রণধীর দেবের ছেলে।
তার লেখা চিরকুটে তিনি লিখেছেন ‘আমার সবকিছু ডয়ারে খাতায় লিখা। আমার মৃত্যুর পর বাড়িতে নিবায় না, আমারে চালিবন্দর দাও (দাহ) করবায়। দোকানে কাষ্টমারের মাল দিয়া দিও’।
সোমবার ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে রোববার রাতে সিলেটের বিশ্বনাথ পৌরশহরের কারিকোনায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে গলায় ফাঁস দেন ওই ব্যবসায়ী।
স্থানীয়রা ব্যবসায়ীরা জানান, রাতে বাসায় না যাওয়ায় সাড়ে ৯টার দিকে ব্যবসা প্রতিষ্ঠানের খোঁজ নিয়ে ডাকাডাকি করে কোনো শব্দ না পেয়ে পুলিশের সাহায্যে সাটার উঠিয়ে লিটনের ঝুলন্ত মরদেহ দেখা যায়। খবর পেয়ে ওসমানীনগর সার্কেল আশরাফুজ্জামান পিপিএম ও থানার ওসি রমাপ্রসাদ চক্রবর্তি ঘটনাস্থল পরিদর্শন করেন। এরপর পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালের মর্গে লাশ প্রেরণ করে।
বিশ্বনাথ থানার এসআই দূর্গা কুমার দেব বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধারের পর যুবকের হাতের লেখা একটি চিরকুট পাওয়া গেছে। যেখানে কাউকে দায়ী করেননি তিনি। লাশ সোমবার ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
রাজশাহী অফিস : চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে বৃক্ষরোপণ কর্মসূচি, প্রতিষ্ঠান পরিদর্শন এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ ২০২৫ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।রোববার (৫ জুলাই) সকালে জ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশাল নগরীর অগ্রণী (আবাসন) হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ হাওলাদারকে মারধর করে অণ্ডকোষ চেপে ধরে চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে মোস্তাফিজুর রহমান ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি: মেহেন্দিগঞ্জ উপজেলার ১২নং দড়িচর খাজুরিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড দড়িচর খাজুরিয়া লঞ্চঘাট সংলগ্ন নতুনহাট বাজারে ৫ জুলাই সোমবার সকাল ৭টায় জনৈক দেলোয়ার বে ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সেই তহশিলদারের সরকারি রেজিস্ট্রার খাতার পাতা ছেঁড়ার সংবাদ প্রকাশিত হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ভিডিওটি। ঘটনার পরদিন তৎক্ষনাৎ ...
সব মন্তব্য
No Comments