ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ পিতার পদাঙ্ক অনুসরণ করে দেশ ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যেতে চান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ২ (সরাইল-আশুগঞ্জ) এলাকা থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী চিকিৎসক ও কেন্দ্রীয় ড্যাব নেতা ডাক্তার নাজমুল হুদা বিপ্লব। গতকাল বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে নিজের মনোনয়ন প্রত্যাশার কথা জানান তিনি। লিখিত বক্তব্যে তিনি বলেন, সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও বিএনপির প্রতিষ্ঠাতাদের একজন ডাক্তার ফরিদুল হুদা তার পিতা। ডাক্তার ফরিদুল হুদা ভাসানী ন্যাপেরও অন্যতম নেতা ছিলেন। মন্ত্রী হওয়ার পরেও সংসার চালানোর জন্য জমি বিক্রি করতে হয়েছিল তাকে। পিতার এই আদর্শকে ধারণ করেই তিনি নিজ এলাকার তৃণমূল পর্যায়ের মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে কাজ করার পাশাপাশি তাদের জীবনমান উন্নয়নে কাজ করবেন। এছাড়াও তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ স্বাস্থ্য চিকিৎসা, যোগাযোগ ও জ্বালানী খাতে বিভিন্ন ভাবে পিছিয়ে আছে। দলীয় মনোনয়ন পেলে এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হতে পারলে পিতার ন্যায় তিনিও এ জেলার মানুষের কল্যানে নিজেকে নিঃস্বার্থ ভাবে বিলিয়ে দিবেন। তিনি আরো বলেন, রাজনীতি আমার পেশা নয়, এটি আমার নেশা। এলাকার লোকজনের দুঃখ-দুর্দশা লাঘব ও তাদের জীবন মান উন্নয়নের অভিপ্রায় নিয়েই নির্বাচনে অংশগ্রহনের ইচ্ছা করেছি। এলাকায় আইনের সুশাসন প্রতিষ্ঠায় প্রশাসনের নিরপেÿতা ও প্রশাসনকে জনবান্ধব করতে কাজ করে যাব। বিশেষ করে দুর্নীতি ও চাঁদাবাজরা যাতে এলাকায় প্রশ্রয় না পায় সেজন্য সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। পাশাপাশি আশুগঞ্জ নদীবন্দরসহ কৃষিজমি ও হাওর এলাকার অর্থনীতি ঠিক রাখতে যোগাযোগ ব্যবস্থার উন্নতি সাধনে কাজ করবেন বলে জানান। এছাড়াও তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা-সিলেট মহাসড়কে ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া অংশে দুর্ঘটনা প্রবণ এলাকা। দুর্ঘটনায় আহতদের তাৎÿনিক চিকিৎসায় বিশ^রোড মোড়ে একটি ট্রমা হাসপাতাল প্রতিষ্ঠার চেষ্টা করবেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির এডভোকেট সহসভাপতি গোলাম সারোয়ার খোকন, জেলা বিএনপির প্রচার সম্পাদক মো. মাহিন, জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সামসুজ্জামান চৌধুরী কানন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আরমান উদ্দিন পলাশ, ছাত্র বিষয়ক সম্পাদক রাশেদ কবির আখন্দ, জেলা ড্যাব এর সহ সাধারণ সম্পাদক চিকিৎসক আকতার হোসেন, সরাইল বিএনপির সহসভাপতি আবুল কাসেম, শিক্ষা সম্পাদক জেলা যুবদল শেকুল ইসলাম, কবির শিকদার, আবুল কাসেম প্রমুখ।
মহাসিন মিঞা লিটন বরিশাল:কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটুয়ারটেক সৈকতসংলগ্ন টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্ত্রী, একমাত্র সন্তান, শ্যালক ও তিন শ্যালিকাকে হারিয়েছেন বরিশালের উজিরপুর উপজেলার নূর আলম। অফ ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসনের উদ ...
আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজ হওয়ার দুই দিন পর হায়াতুন্নেছা (৫৫) নামে এক মানসিক ভারসাম্যহীন বিধবা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার হাতিব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুর উপজেলা ভূমি অফিসে নামজারির কাজ করাতে গিয়ে ঘুষ দাবি ও হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছেন কম্পিউটার ব্যবসায়ী মো. মিরাজ হোসেন। তার অভিযোগ, কয়েক দফায় টাকা দেওয়ার পরও আরও ...
সব মন্তব্য
No Comments