রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি,উপজেলা মানবাধিকার কমিশন ও এনজিও সমন্বয় পরিষদের সভাপতি এবং প্রেসক্লাবের সাবেক সভাপতি ও উপদেষ্টা এটিএম মোস্তফা সরদারের (৬২) কুলখানী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে
সোমবার (৩ মার্চ) পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের বাসভবনে
তার রুহের মাগফেরাত কামনায় দোয়া-মিলাদ ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। এতে রাজনীতিক,সাংবাদিক,শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।প্রসঙ্গত, শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। মরহুম এটিএম মোস্তফা সরদার বানারীপাড়া উপজেলা ছাত্রলীগ ও যুবলীগ এবং বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়েরও সাবেক সভাপতি এছাড়াও তিনি বিডিএস’র সাবেক এরিয়া ম্যানেজারসহ বানারীপাড়ার ঐতিহ্যবাহী নবীণ সংঘ,পাবলিক লাইব্রেরী,উজ্জীবন শিশু স্বাস্থ্য কেন্দ্র,ইয়াতিম খানা,হাই কেয়ার স্কুল ও নতুনমুখ সাহিত্য সংস্কৃতি পরিষদসহ বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের নেতৃত্বের অগ্রভাগে ছিলেন। মুত্যুকালে তিনি স্ত্রী,এক ছেলে ও এক মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম এটিএম মোস্তফা সরদার বানারীপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক ও স্বরূপকাঠির ফজিলা রহমান মহিলা কলেজের অধ্যাপক ইয়াসমিন রেজা নির্মলার স্বামী,পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. দেলোয়ার হোসেন সরদার ও মো. জাহিদ হোসেন সরদারের বড় ভাই এবং সেনাবাহিনীর মেজর রিয়াদ হোসেন সাব্বিরের শ্বশুর। শনিবার (১ মার্চ) সকাল ৯টায় বানারীপাড়া হাই স্কুল মাঠে জানাজা শেষে তার মরদেহ উপজেলার বেতাল গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
শার্শা প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার শালকোনা সীমান্তে টহলরত অবস্থায় বজ্রপাতে আহত হয়েছেন ৪৯ বিজিবির সিপাহি শফিউল আলম। তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ পাঠানো হয়েছে। ...
বেনাপোল প্রতিনিধি: বেনাপোলে ভবেরবেড় গ্রামের বাসিন্দা ব্যবসায়ী মাসুম হোসেনের নবনির্মিত বাড়ির কাজ তার প্রতিবেশি সাইফুল ইসলাম প্রতিহিংসাবশত বারবার আদালতে মামলা দিয়ে কাজ বন্ধ রাখার অভিযোগ উঠেছে। এই মামলাক ...
কুমিল্লা অফিস: কুমিল্লার নাঙ্গলকোটে একই সময়ে দুটি ট্রেন দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার হাসানপুর ও গুণবতী এলাকায় ‘সোনার বাংলা এক্সপ্রে ...
নড়াইল প্রতিনিধি: গতকাল রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে পেশাগত দায়িত্ব পালনকালে জামায়াত নেতাকর্মীদের দ্বারা সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনার তীব্র প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ...
সব মন্তব্য
No Comments