পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় জেলা পুলিশের সকল ইউনিটের বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্সবৃন্দের অংশগ্রহণে কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১৯ ফেব্রুয়ারি) সকালে পঞ্চগড় জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে এ প্যারেড অনুষ্ঠিত হয়।
এ সময় সুসজ্জিত মঞ্চ থেকে অভিবাদন গ্রহণ শেষে
উপস্থিত সকলের কিট সামগ্রী পরিদর্শন করেন পঞ্চগড় জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। এ ছাড়াও পুলিশ সুপার উপস্থিত অফিসার ও ফোর্সদের উত্তম পোষাক পরিধান, কিট সামগ্রীর যথাযথ ব্যবহার ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং পুলিশ বাহিনীর সদস্য হিসেবে সুশৃঙ্খল জীবনযাপন ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের উপর দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এবং যে সকল পুলিশ সদস্যের কিট সামগ্রী পাওনা রয়েছে তাদেরকে সংশ্লিষ্ট অফিস থেকে সংগ্রহ করার নির্দেশও প্রদান করেন তিনি ।
এসময় পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস. এম. শফিকুল ইসলাম, আরআই, পুলিশ লাইন্স, পঞ্চগড় মিজানুর রহমান চৌধুরী ও আরও-১ রিজার্ভ অফিস, পঞ্চগড় সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ এবং সংশ্লিষ্ট অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
শার্শা প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার শালকোনা সীমান্তে টহলরত অবস্থায় বজ্রপাতে আহত হয়েছেন ৪৯ বিজিবির সিপাহি শফিউল আলম। তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ পাঠানো হয়েছে। ...
বেনাপোল প্রতিনিধি: বেনাপোলে ভবেরবেড় গ্রামের বাসিন্দা ব্যবসায়ী মাসুম হোসেনের নবনির্মিত বাড়ির কাজ তার প্রতিবেশি সাইফুল ইসলাম প্রতিহিংসাবশত বারবার আদালতে মামলা দিয়ে কাজ বন্ধ রাখার অভিযোগ উঠেছে। এই মামলাক ...
কুমিল্লা অফিস: কুমিল্লার নাঙ্গলকোটে একই সময়ে দুটি ট্রেন দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার হাসানপুর ও গুণবতী এলাকায় ‘সোনার বাংলা এক্সপ্রে ...
নড়াইল প্রতিনিধি: গতকাল রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে পেশাগত দায়িত্ব পালনকালে জামায়াত নেতাকর্মীদের দ্বারা সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনার তীব্র প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ...
সব মন্তব্য
No Comments