কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: “পর্যটনে পরিবেশ বান্ধব বিনিয়োগ”এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস। উপজেলা প্রশাসন ও কুয়াকাটা পৌর সভা যৌথ উদ্যোগে এ দিবসটি আয়োজনে করে। এ উপলক্ষে বুধবার সকালে পৌরসভা চত্ত¡র থেকে একটি বর্নাঢ্য র্যালী বের করা হয়। এতে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়িসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন পৃথক পৃথক ব্যানার ফেস্টুন নিয়ে অশংগ্রহন করে। পরে ট্যুরিজম পার্ক সংলগ্ন সৈকত এলাকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে জাতীয় পতাকা উত্তোলন,পায়রা ও বেলুন উড়িয়ে তিনদিন ব্যাপী পর্যটন মেলা এবং কনসার্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জাহাঙ্গীর হোসেন।
এসময় কুয়াকাটা পর্যটন জোন ম্যাজিস্ট্রেট মো.রবিউল ইসলাম,কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের ইনচার্জ ইনেসপেক্টর মো.আবু হাসনাইন পারভেজ,কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি মো.নাসির উদ্দিন বিপ্লব, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো.মাহবুব আলম আকন, হোটেল মোটেল ওনার্স এসোসিশেনের যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ হোসেন সহ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়িরা উপস্থিত ছিলেন।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: প্রায় দুই বছর পরে বরিশালের বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। সোমবার (৬ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ...
মো. রফিকুল ইসলাম সোহাগ, সুনামগঞ্জ: বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের বাবা, মা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে বাড়ির পাশের টং দোকানে কাজ করার সময় ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: "উন্নত জীবন এবং যত্নশীল সমাজ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন কর্মসূচির চেক ও মালামাল বিতরণ অনুষ্ঠ ...
চট্টগ্রাম অফিস: অব্যাহত ভারী বর্ষণে বান্দরবান পার্বত্য জেলাজুড়ে সড়ক যোগাযোগ ব্যবস্থায় ঝুঁকি সৃষ্টি হওয়ায় জননিরাপত্তার স্বার্থে আগামী ১০ জুলাই শুক্রবার পর্যন্ত জেলার সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে ...
সব মন্তব্য
No Comments