স্টাফ রিপোর্টার: বিএনপির সহ-দফতর সম্পাদক এড. তাইফুল ইসলাম টিপু বলেছেন, বিএনপি শক্তিশালী হলে দেশ ও গণতন্ত্র শক্তিশালী হবে।
শনিবার বিকেলে নাটোরের গোপালপুর পৌরসভায় কয়েক হাজার বিএনপি নেতাকর্মীদের নিয়ে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শহীদদের স্মরণে আয়োজিত র্যালী শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
টিপু বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে জনগণের উপর জগদ্দল পাথরের মতো বসেছিল। দেশে বাক-স্বাধীনতা ও গণতন্ত্র ছিল না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এদেশের ছাত্র-জনতা ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারের পতন ঘটিয়েছে।
তিনি বলেন ফ্যাসিবাদমুক্ত পরিবর্তিত পরিস্থিতিতে বিএনপিকে অধিকতর শক্তিশালী করতে হবে। আওয়ামী লীগ আধিপত্যবাদী শক্তির ক্রীড়ানক হয়ে বিএনপিকে ধ্বংস করে গণতন্ত্র ধ্বংস ও দেশকে দুর্বল করতে চেয়েছিল। জনগণ তা ব্যর্থ করে দিয়েছে।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আগামী নির্বাচনে লালপুর ও বাগিতাপাড়ায় নিরঙ্কুশ বিজয় অর্জনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার যে সংগ্রাম শুরু হবে, সে কাফেলায় সংযুক্ত হতে সকলকে প্রস্তুত থাকতে হবে।
বিএনপির এই নেতা বলেন, রাজনীতির গতানুগতিক ধারার পরিবর্তন করতে হবে জনগণের আকাঙ্ক্ষা ধারণ করতে হবে। বিএনপিই সত্যিকারের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করে। যারা জনবিচ্ছিন্ন তাদের রাজনীতি করার দিন শেষ।
তিনি বলেন, আওয়ামী দোসর, দুর্নীতিবাজ, লুটেরাসহ সমাজবিরোধীদের লালপুর ও বাগিতাপাড়ায় আর এক ইঞ্চিও জায়গা ছাড় দেওয়া হবেনা।
তিনি বলেন আমি আপনাদের এই মাটির সন্তান। দীর্ঘ ৪৩ বছর সকল সময়ে আমি আপনাদের সুখে-দুঃখে পাশে থেকেছি। আজ যাঁরা বিএনপির নাম বিক্রি করে বিভিন্ন অনৈতিক কাজে জড়িত হচ্ছে এবং ক্ষমতা ও নমিনেশন বাগিয়ে নিয়ে এমপি হওয়ার দ্বিবাস্বপ্ন দেখছে তাদের জায়গা লালপুর ও বাগিতাপাড়ার মাটিতে হতে দিবো না। একটি পরিবার দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে জিম্মি করে ক্ষমতা আঁকড়ে ধরার চেষ্টা করছে । অথচ সেই পরিবারের একজনের সঙ্গে আরেকজনের প্রকাশ্য কোন্দলের বলি হচ্ছে এ অঞ্চলের অসংখ্য সাধারণ নিরিহ মানুষ। অসংখ্য বিএনপির ত্যাগি নেতাকর্মীরাও তাদের পারিবারিক ক্ষমতার দন্ড থেকে মুক্তি পাচ্ছে না। শিকার হচ্ছে হামলা মামলা ও নির্যাতনের। ক্ষমতার লিপ্সায় উন্মাদ হয়ে যে পরিবারটি দীর্ঘদিন লালপুর ও বাগিতাপাড়াকে অস্থিতিশীল করার চেষ্টায় লিপ্ত তাদের চেহারা আর দেখতে চায়না সাধারণ মানুষ। এমনকি নিজ দলের শত শত নেতাকর্মী তাদের নির্যাতন ও মামলা হামলা থেকে রেহাই পায়নি। এবার লালপুর ও বাগিতাপাড়ার সর্বস্তরের জনগণ জেগে উঠেছে তারা আর বৈষম্যের শিকার হতে চায় না।
টিপু বলেন আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করেছি। সেই স্বৈরাচার সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন সামনে থেকে লড়েছি, অনেক মামলা খেয়েছি। অসংখ্য গুম খুন হয়েছে।
টিপু বলেন ৩১ দফার ২৭ নম্বরে কৃষকের উৎপাদন ও বিপণন সুরক্ষা, কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতকরণসহ কৃষকবান্ধব রাষ্ট্র গঠনের অঙ্গীকার করা হয়েছে। ২৩ নম্বর থেকে ৩১ নম্বর দফাগুলোতেও কৃষকদের কল্যাণে পরোক্ষভাবে নানা পরিকল্পনা রয়েছে। বিএনপি সরকার গঠন করলে গ্রামের উন্নয়ন ও কৃষকের স্বার্থ সংরক্ষণই হবে সরকারের অগ্রাধিকার।
বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, বিএনপি কখনোই জনগণের রায় ছাড়া ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেনি এবং ভবিষ্যতেও করবে না। আমাদের রাজনীতি দেশের জন্য—দিল্লি বা পিন্ডির ইশারায় নয়।
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত দুইজন সংসদ সদস্য আগামীকাল রোববার (১২ এপ্রিল ২০২৬) শপথ গ্রহণ করবেন। নির্ধারিত সূচি অনুযায়ী, বেলা ১২টায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এ ...
রংপুর অফিস: গণভোট ইস্যুতে সরকারের অবস্থান নিয়ে তীব্র সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। তিনি অভিযোগ করেন, জনগণকে দেওয়া গণরায় কার্যকর না করে তা বাতিলের উ ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনকে সামনে রেখে দলীয় কার্যক্রম জোরদার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তফশিল ঘোষণার পরই রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কা ...
স্টাফ রিপোর্টার: দেশের ১৩টি বামপন্থী, প্রগতিশীল ও গণতান্ত্রিক রাজনৈতিক দলের সমন্বয়ে ‘সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট’-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটেছে। আজ বৃহস্পতিবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপ ...
সব মন্তব্য
No Comments