সামসুল আলম সজ্জন: ভারতের দক্ষিণের রাজ্য তামিলনাড়ু। গত বছরের ফেব্রুয়ারিতে গড়ে ওঠে নতুন রাজনৈতিক দল, তামিলগা ভেটরি কাজাগম (টিভিকে)। ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মতাদর্শের সম্পূর্ণ বিপরীতে—সমতা, মুক্তচিন্তা, ধর্মনিরপেক্ষতা এবং সামাজিক ন্যায়বিচার—এই চার মূলনীতিকে ভিত্তি করে গড়ে উঠেছে দলটি। ‘আদর্শিক শত্রু’ আখ্যা দিয়ে বিজেপির বিরুদ্ধে রীতিমত রাজনৈতিক ঝড় তুলেছেন টিভেকে সভাপতি তামিল নায়ক থালাপতি বিজয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন থালাপতি বিজয়।
অভিনেতা থেকে হলেন নেতা। এনটি রামা রাও, জয়ললিতা, রজনীকান্ত, কমল হাসান—এইসকল সুপারস্টারদের নামের সাথে তামিলনাড়ুতে যুক্ত হলো আরো একটি নাম—যোসেফ বিজয় চন্দ্রশেখর। চেন্নাইয়ে জন্ম নেয়া তরুণদের আইডল এই দক্ষিণি তারকা তাঁর ভক্তদের কাছে ‘থালাপতি’ নামে জনপ্রিয়। তামিল রাজনীতিতে সিনেমার তারকাদের প্রভাব নতুন নয়। আর তাই এবার দেখার পালা জনগণের মানসপটে কতটা জায়গা করে নিতে পারেন এই থালাপতি বিজয়!
সিনেমার পর্দা ছেড়ে সরাসরি রাজনীতির মঞ্চে এসেই আলোড়ন তুলেছেন তিনি। মাত্র দেড় বছর বয়েসি রাজনৈতিক দল টিভিকের দ্বিতীয় রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় গত বৃহস্পতিবার মাদুরাইয়ে। সেই সম্মেলনে ১৫ লাখ মানুষের বিশাল সমাবেশে বিজেপিকে ‘ফ্যাসিবাদী’ আখ্যা দিয়ে রাজনৈতিক যুদ্ধ ঘোষণার মাধ্যমে জাতীয় রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিলেন থালাপতি বিজয়। সমাবেশের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভারতের ক্ষমতাসীন দল বিজেপিকে ‘আদর্শিক শত্রু’ আখ্যা দিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হুঁশিয়ার করে দিয়ে সমাবেশে বিজয় বলেন, “গণতন্ত্রকে দুর্বল করে সমাজে বিভাজন ছড়িয়ে বিজেপি আজ ভারতের সবচেয়ে বড় আদর্শগত শত্রুতে পরিণত হয়েছে।” তিনি আরও জানান, বিজেপির বিরুদ্ধে তাদের লড়াই শুরু হয়েছে এবং এটি কেবল তামিলনাডুতেই সীমাবদ্ধ থাকবে না। সমাবেশে বিজয় জানান, মাদুরাই পূর্ব আসন থেকে রাজ্য বিধানসভা নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন।
বিজয় আরও বলেন, ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে লড়াই হবে ক্ষমতাসীন দ্রাবের মনেত্র কাজাগাম (ডিএমকে) এবং তাঁর দলের মধ্যে। নির্বাচনে কোনো জোটে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দিয়ে তিনি বলেন, ‘আমাদের একমাত্র আদর্শগত শত্রু বিজেপি, আর একমাত্র রাজনৈতিক শত্রু ডিএমকে । টিভিকে কোনো রাজনৈতিক সুবিধার জন্য গড়ে ওঠা দল নয়।’
জনসভায় দেওয়া তার কিছু মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেওয়া ‘হুঙ্কার’ এখন আলোচনার কেন্দ্রে। বিজয় বলেন, ‘সিংহ সবসময় সিংহই থাকে। সে একবার গর্জন করলে আট কিলোমিটার দূর পর্যন্ত প্রতিধ্বনি শোনা যায়। জঙ্গলে যত শিয়ালই থাকুক, রাজা সবসময় সিংহই থাকে। সিংহ শিকারের জন্য বেরোয়, বিনোদনের জন্য নয়। সিংহ একাই শিকার করে। বনে যতই শেয়াল থাকুক না কেন, রাজা কিন্তু একটাই-সিংহ।’ রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই মন্তব্যের মাধ্যমে বিজয় পরোক্ষভাবে প্রধানমন্ত্রী মোদিকে ইঙ্গিত করেছেন এবং নিজের জনপ্রিয়তা ও নেতৃত্বের আত্মবিশ্বাস স্পষ্ট করে তুলেছেন। বিজয়ের এই স্পষ্ট অবস্থান এবং আত্মবিশ্বাসী ভাষণ তার রাজনীতিতে প্রবেশের মাত্র প্রথম ধাপ হলেও অনেকেই বলছেন, তিনি একটি শক্তিশালী রাজনৈতিক শক্তি হয়ে উঠতে পারেন।
২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনকে ঘিরে থালাপতি বিজয়ের মন্তব্য কতটা প্রভাব ফেলবে আর তা ভারতের রাজনীতিতে সামগ্রিকভাবে কী পরিবর্তন আনতে পারে—তা নিশ্চয়ই সময় বলে দেবে। ধৈর্য্য ধরে সেই সময়ের কাছে পৌঁছতে আমাদের অপেক্ষার সাগর পাড়ি দিতে হবে কেবলমাত্র। থালাপতি বিজয়ের জন্য একরাশ শুভকামনা।
আন্তর্জাতিক ডেস্ক: জার্মানির বার্লিনে প্রাইড অনুষ্ঠান চলাকালে জনতার ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় একজন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। ঘটনার পর সন্দেহভাজনকে শনাক্ত করেছে পুলিশ এবং তাকে ধরতে রাজধ ...
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলের একটি পর্যটন ক্যাম্পে রাতভর হামলায় চার শিশুসহ ১১ জন নিহত হয়েছেন। রাশিয়ার নিযুক্ত স্থানীয় কর্তৃপক্ষ শনিবার এই তথ্য জানিয়েছে। হামল ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং আন্দোলনকারীদের উত্থাপিত অন্যান্য দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার পর আনুষ্ঠানিকভাবে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে কক ...
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় ১২ সেনাসহ ১৫ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে ...
সব মন্তব্য
No Comments