ডেস্ক রিপোর্ট: পূর্ণাঙ্গ উৎসব বোনাস ও সরকারি নিয়মে বাড়িভাড়ার দাবিতে বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির উদ্যোগে আজ ২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক মো. নূরে আলম বিপ্লবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এ স্মারকলিপি পেশ করেন। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ঢাকা মহানগরের আহ্বায়ক মোহাম্মদ ইয়াছিন, কেন্দ্রীয় সহ-সভাপতি শরীয়তপুর জেলার আহ্বায়ক সুশান্ত ভাওয়াল, আমির হোসেন, কেন্দ্রীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম জেলার সভাপতি অমৃত কারণ, সংগঠনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক আসমান আলী, অর্থ সম্পাদক নিরঞ্জন সরকার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক প্রকাশ বৈদ্য, কুমিল্লা জেলা সাধারণ সম্পাদক মো. মেজবাহ উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক মাও. সাইফুল ইসলাম মজুমদার, চাঁদপুর জেলাধীন ফরিদগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান, সহসভাপতি রেজওয়ান রাজা ও চাঁদপুরের শাহরস্তি উপজেলার সাধারণ সম্পাদক রাজীব শর্মা।
মহাপরিচালকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন পরিচালক (মাধ্যমিক) প্রফেসর সৈয়দ জাফর আলী। স্মারকলিপি গ্রহণকালে শিক্ষকদের দাবির প্রতি তিনি নৈতিক সমর্থন দিয়ে বলেন, শিক্ষকদের অর্থনৈতিক উন্নতি হলেই শিক্ষাকাজটা ভালো হবে। পাশাপাশি তিনি শিক্ষকদেরকে আরও দক্ষ হওয়াসহ আন্তরিক হওয়ার জন্য আহ্বান করেন।
স্মারকলিপি পেশের পর জাতীয় প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে বক্তারা বলেন, দাবি আদায় না হলে আগামী মে মাসে আরও কঠোর আন্দোলনের মাধ্যমে বিক্ষোভ মিছিলসহ সরাসরি শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি ও অবস্থান কর্মসূচি পালন করা হবে।
স্টাফ রিপোর্টার: এক দিনের ব্যবধানে বাংলাদেশের সরকারের শীর্ষ পর্যায়ের তিন ব্যক্তির সঙ্গে বৈঠক করে ঢাকা ছেড়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার (১০ আগস্ট) বিকেলে নয়াদিল্লির উ ...
স্টাফ রিপোর্টার: আজ সচিবালয়ে মন্ত্রিসভার ১৬তম বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে ‘ভিসা নীতিমালা-২০২৬’-এর খসড়া অনুমোদন করা হয়েছে। বিদেশিদের বাংলাদেশে আগমন ও প্রস্থানকে সহজ ও সুশৃঙ্খল করা ...
স্টাফ রিপোর্টার: মানবাধিকারের প্রতি শ্রদ্ধাবোধ রাষ্ট্রের অন্যতম অঙ্গীকার এবং মানবাধিকার সংরক্ষণ, উন্নয়ন এবং নিশ্চিতকরণ রাষ্ট্রের অন্যতম মূল লক্ষ্য। এছাড়া জাতিসংঘের সার্বজনীন মানবাধিকারের ঘোষণাসহ মানব ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে এখনো কোনো নীতিগত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেছেন, সঠিক সময়ে প্রধানমন্ত্রীর ভারত সফরের বি ...
সব মন্তব্য
No Comments