ডেস্ক রিপোর্ট: ক্যাথলিক খ্রীস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিসকে শ্রদ্ধা জানাতে রোমের ভ্যাটিকানের সেন্ট পিটারে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার ( ২৫ এপ্রিল ) কাতার থেকে রোমে পৌঁছে ভ্যাটিকানের বাসালিকায় যান প্রধান উপদেষ্টা। অন্ত্যেষ্ট্রিক্রিয়া আগে সেন্ট পিটার্স বাসিলিয়ায় প্রয়াত পোপ ফ্রান্সিসের মরদেহ রাখা হয়েছে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রয়াত পোপ ফ্রান্সিস প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাজের দারুণ ভক্ত ছিলেন। এবং তাঁর কাজের ভূয়সী প্রশংসা করতেন।
রোমের ভ্যাটিকানে তিনি ২০০৬ সালের শান্তিতে নোবেল বিজয়ীর সঙ্গে যৌথভাবে 'তিন শূন্য উদ্যোগ' চালু করেছিলেন।
এরআগে শুক্রবার (২৫ এপ্রিল) পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্ট্রিক্রিয়া অনুষ্ঠানে অংশ নিতে দোহা থেকে রোমে পৌঁছান প্রধান উপদেষ্টা।
রবিবার (২৭ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৮টায় লিওনার্দো দ্য ভিঞ্চি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধান উপদেষ্টা দেশে উদ্দেশ্যে রওয়ানা দিবেন। এবং সোমবার (২৮ এপ্রিল) ভোরে তাঁর দেশে পৌঁছানোর কথা রয়েছে।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আর্থনা শীর্ষ সম্মেলনে যোগ দিতে চার দিনের সফরে সোমবার ( ২১ এপ্রিল ) সন্ধ্যা ৭টায় ঢাকা ত্যাগ করেন।
স্টাফ রিপোর্টার: ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো রাজধানীর মিরপুর ১০ নম্বর মোড়ের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা।রোববার (১ নভেম্বর) সকা ...
স্টাফ রিপোর্টার: দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন আন্দামান সাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া ...
ডেস্ক রিপোর্ট: জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষ্যে দেশের যুবসমাজকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।ঢাকা, ১৫ কার্তিক (৩১ অক্টোবর) রাষ্ট্রপতির কার্যালয় থেকে প ...
স্টাফ রিপোর্টার: ইলিশের উৎপাদন বৃদ্ধি ও টেকসই সংরক্ষণ নিশ্চিত করতে শনিবার (৩১ অক্টোবর) মধ্যরাত থেকে সাগর ও নদীতে শুরু হচ্ছে জাটকা আহরণে নিষেধাজ্ঞা। আগামী ৩০ জুন ২০২৭ পর্যন্ত চলবে এই ৮ মাস মেয়াদি নিষে ...
সব মন্তব্য
No Comments