বেতন বাড়ছে ১০০ শতাংশের বেশি
স্টাফ রিপোর্টার: সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত ৯ম জাতীয় পে-স্কেলের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। যা চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর ধরা হবে। সোমবার (৩১ আগস্ট) বিকেলে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠক উপলক্ষে বিকেল সাড়ে ৪টা থেকেই মন্ত্রিসভার সদস্যরা মন্ত্রিপরিষদ কক্ষে আসতে শুরু করেন। সন্ধ্যা ৭টায় সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সভাকক্ষে এ বিষয়ে বিস্তারিত ব্রিফিং করা হবে বলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানানো হয়েছে।
অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, নতুন বেতন কাঠামো তিন ধাপে বাস্তবায়ন করা হবে। এর কার্যকারিতা ধরা হয়েছে চলতি বছরের ১ জুলাই থেকে। নতুন কাঠামো অনুযায়ী গ্রেড-১ এর জন্য সর্বোচ্চ মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা এবং ২০তম গ্রেডের জন্য সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন বেতন কাঠামোতে গড়ে ১০০ শতাংশেরও বেশি বেতন বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। সর্বশেষ ২০১৫ সালের কাঠামো অনুযায়ী সর্বোচ্চ বেতন ছিল ৭৮ হাজার টাকা ও সর্বনিম্ন ৮ হাজার ২৫০ টাকা। এবার গ্রেড ভেদে সর্বোচ্চ ১৪২ শতাংশ এবং সর্বনিম্ন ১০০ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধি পাবে। পরিকল্পনা অনুযায়ী নতুন পে-স্কেলের মূল বেতনের ৩০ শতাংশ ১ জুলাই থেকে কার্যকর হতে পারে, পরের বছরের শুরুতে আরও ৩৫ শতাংশ এবং তার পরবর্তী অর্থবছরের জুলাইয়ে অবশিষ্ট অংশ কার্যকর করার প্রস্তাব রয়েছে।
নতুন পে-স্কেলে সরকারি কর্মচারীদের জন্য বেশ কিছু নতুন সুবিধা যুক্ত হচ্ছে। এর মধ্যে প্রথমবারের মতো প্রতিবন্ধী সন্তান ভাতা চালু হতে যাচ্ছে। যার আওতায় প্রতিবন্ধী সন্তান রয়েছে এমন সরকারি চাকরিজীবীরা মাসে ৩ হাজার টাকা করে ভাতা পাবেন। মন্ত্রিসভা অনুমোদন দিলে এরপর নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া শুরু হবে, যাতে এক থেকে দুই সপ্তাহ সময় লাগতে পারে।
উল্লেখ্য, অষ্টম পে কমিশন গঠনের প্রায় এক দশক পর অন্তর্বর্তী সরকার ২০২৫ সালের ২৭ জুলাই ২৩ সদস্যের নবম জাতীয় পে কমিশন গঠন করে। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন এই কমিশন চলতি বছরের ২১ জানুয়ারি তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয়। পরে বাস্তবায়ন তদারকির জন্য মন্ত্রিপরিষদ সচিবকে প্রধান করে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। গত ১৬ আগস্ট প্রধানমন্ত্রীর মুখ্যসচিব জানিয়েছিলেন নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং ২৯ জুলাই অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছিলেন কমিশনের কাজ শেষ হলে তা মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে।
ডেস্ক রিপোর্ট: বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে সাগর। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা— চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের মানবাধিকার সুরক্ষার ব্যবস্থাকে নস্যাৎ করেছে সেপ্টেম্বরে সংসদে অনুমোদিত তিনটি আইন। এতে সংস্কারের বিষয়ে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিশ্রুতিও ভঙ্গ হয়ে ...
বিশেষ প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আর ...
বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী বলেছেন, সাংবাদিকত ...
সব মন্তব্য
No Comments