স্টাফ রিপোটার: বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা পদত্যাগপত্র জমা দিয়েছেন।আজ রোববার (১১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে জাতীয় সংসদ সচিবালয়ে গিয়ে পদত্যাগপত্র জমা দেন তারা।
এর আগে শনিবার রাজধানীর গোলাপবাগ মাঠে দলের ঢাকা বিভাগীয় গণসমাবেশে বিএনপির এমপিদের পদত্যাগের কথা জানানো হয়।
বিএনপির ৭ এমপির মধ্যে ৫ জন সংসদে এসেছেন। বাকি ২ জনের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উকিল আবদুস সাত্তার গুরুতর অসুস্থ ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের হারুন-অর-রশিদ দেশের বাইরে থাকার কারণে তিনি আসতে পারেননি। তবে তারা পদত্যাগপত্রে স্বাক্ষর করে হুইপ রুমিন ফারহানার মধ্যমে পাঠিয়েছেন।
সংসদে প্রবেশকালে রুমিন ফারহানা সাংবাদিকদের বলেন, এই সংসদে আমরা যতটুকু সুযোগ পেয়েছি জনগণের কথা, দেশের কথা, আপনাদের কথা বলবার চেষ্টা করেছি। আমাকে বাধা দেয়ার চেষ্টা করা হয়েছে। সময়-সুযোগ কম ছিল। তারপরও সর্বোচ্চ করার চেষ্টা করেছি। এখন বৃহৎ আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে আমরা সংসদ থেকে পদত্যাগ করছি।
পদত্যাগপত্র জমা দিয়ে এসে রুমিন ফারহানা বলেন, সংসদে জনগণের পক্ষে কথা বলার কোনো সুযোগ নেই। এজন্য সরকার পতনের আন্দোলন জোরদার করতেই একাদশ জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেছেন তারা।
একাদশ জাতীয় সংসদে নির্বাচিত বিএনপির এই সাত সদস্য হলেন- ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উকিল আবদুস সাত্তার, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের হারুন-অর-রশিদ, বগুড়া-৬ আসনের গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-৪ আসনের মোশাররফ হোসেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আমিনুল ইসলাম, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান জাহিদ ও সংরক্ষিত নারী আসনের ব্যারিস্টার রুমিন ফারহানা।
ডেস্ক রিপোর্ট: হাসানুল হক ইনুর পক্ষের সাফাই সাক্ষী অ্যাডভোকেট জয়দেব বিশ্বাসের ওপর কুষ্টিয়ায় বিএনপির হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।আজ বুধবার ১ জুলাই জাসদ কেন্ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রায়ের বাজারের গণকবর জিয়ারত করেছেন। মঙ্গলবার ১ জুলাই বিকেলে রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ স ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: জুলাই আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর ভাটারা থানায় করা হত্যাচেষ্টা মামলায় বরিশাল-৫ আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। বুধব ...
ডেস্ক রিপোর্ট: ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট অর্থনীতিকে পুনরুদ্ধারের পরিবর্তে বিদ্যমান সংকটকে আরও দীর্ঘায়িত করবে বলে মন্তব্য করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। জাতীয় বাজেট পাস হওয়ার পর এক তাৎক্ ...
সব মন্তব্য
No Comments