সৌদি আরবে ঈদুল আজহা ৬ জুন

প্রকাশ : 27 May 2025
সৌদি আরবে ঈদুল আজহা ৬ জুন

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসেবে দেশটিতে ঈদুল আজহার ৬ জুন উদযাপিত হবে। মঙ্গলবার ( ২৭ মে ) সৌদি সরকার এই ঘোষণা দিয়েছে। ঈদের আগের দিন ৫ জুন সৌদি আরবে পবিত্র হজ পালিত হবে। গলফ নিউজ এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছেন। 

বাংলাদেশে পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণের লক্ষ্যে আগামীকাল সন্ধ্যা সাড়ে ছয় টায় ঢাকায় বায়তুল মুকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। 
দেশের আকাশে কোথাও পবিত্র জিলহজ্ব মাসের চাঁদ দেখা গেলে তা ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬, ০২-৪১০৫০৯১৭ টেলিফোন নম্বরে এবং ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর অনুরোধ করা হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তির মাধ্যমে আজ এসব তথ্য জানানো হয়েছে। 

সম্পর্কিত খবর

;