গাজায় আরও ৯৮ ফিলিস্তিন নিহত

প্রকাশ : 02 Aug 2025
গাজায় আরও ৯৮ ফিলিস্তিন নিহত

আন্তর্জাতিক ডেস্ক: গত ২৪ ঘন্টায় ইসরাইলী হামলায় গাজায় আরও ৯৮ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে অন্তত এক হাজারের অধিক। এত ইসরাইলী হামলায় গাজায় এ পর্যন্ত ৬০ হাজার ৪৩০ জন নিহত হয়েছে। 

শনিবার ( ২ আগষ্ট) বার্তা সংস্থা আলজাজিরার দেওয়া এ খবরে  বি.বার্তা ডটকম এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন। 

প্রতিবেদনে বলা হয়, গাজা উপত্যাকায় গত ২৪ ঘন্টায় ইসরাইলী হামলায় আরও ৯৮ জন নিহত হয়েছে। যার ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলী হামলা শুরুর পর  ৬০ হাজার ৪৩০ জন নিহত হয়েছে। এছাড়া ১ লাখ ৪৮ হাজার ৭২২ জন আহত হয়েছে।

দীর্ঘ ১৫ মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত ১৯ জানুয়ারি ২০২৫ গাজায় যুদ্ধ বিরতিতে সম্মত হয় ইসরায়েল্ তারপর প্রায় দুই মাস গাজায় কমবেশী শানিত বজায় ছিল। কিন্তু গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে হামাসের মতানৈক্যকে কেন্দ্র করে মার্চ মাস ২০২৫ এর তৃতীয় সপ্তাহ থেকে গাজায় ফের হামলা শুরু করে ইসরায়েল।


ইসরায়েলের এই হামলা চলতি বছরের জানুয়ারিতে (২০২৫) কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙ্গে দিয়েছে।


সম্পর্কিত খবর

;