পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো : রাজশাহীর বাঘায় এনএসআই কর্মকর্তা পরিচয়ে চাকরি দেয়ার নামে অর্থ আত্নসাৎকারী রিন্টু আলী (৪৫) এক ভুয়া এনএসআই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে বাঘা থানা পুলিশ। তার দেহ তল্লাশী করে কয়েকটি ভুয়া পরিচয়পত্র (আইডি কার্ড ) জব্দ করেছে পুলিশ। রোববার (১০ মার্চ) রাতে উপজেলার নারায়ণপুর ক্লাব ঘরের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয় । সে নাটোর জেলার লালপুর উপজেলার মির্জাপুর গ্রামের আহসান আলীর ছেলে ।
পুলিশ জানায়, এনএসআই নামে পরিচিত জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার নামে ভুয়া পরিচয়পত্র (আইডি কার্ড) তৈরী করে একই উপজেলার গন্ডবিল গ্রামের আব্দুল গাফ্ফারের ছেলে রেজাউল করিম (২২)এর নিকট থেকে গত সপ্তাহে নগদ ১ লক্ষ টাকা হাতিয়ে নেন রিন্টু আলী (৪৫)। পরে তার দাবির আরো দুই লক্ষ টাকা নেওয়ার জন্য রাজশাহীর বাঘা উপজেলার নারায়ণপুর ক্লাব ঘরের সামনে ডেকে নেন রেজাউল করিম।
রেজাউল করিম জানান,তার আচরণে সন্দেহ হওয়ায় স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, প্রতারণার দায়ে রেজাউল করিমের মামলায় তাকে গ্রেপ্তার করে সোমবার (১১ মার্চ) দুপুরে তাকে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত রিন্টু আলী ভ’য়া পরিচয়ে অর্থ হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছে। সে মুলত: ঢাকার কেয়া কসমেটিক কম্পানির ফ্লোর ম্যানেজার পদে চাকরি করেন বলে জানান ওসি।
রাজশাহী অফিস : চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে বৃক্ষরোপণ কর্মসূচি, প্রতিষ্ঠান পরিদর্শন এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ ২০২৫ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।রোববার (৫ জুলাই) সকালে জ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশাল নগরীর অগ্রণী (আবাসন) হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ হাওলাদারকে মারধর করে অণ্ডকোষ চেপে ধরে চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে মোস্তাফিজুর রহমান ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি: মেহেন্দিগঞ্জ উপজেলার ১২নং দড়িচর খাজুরিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড দড়িচর খাজুরিয়া লঞ্চঘাট সংলগ্ন নতুনহাট বাজারে ৫ জুলাই সোমবার সকাল ৭টায় জনৈক দেলোয়ার বে ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সেই তহশিলদারের সরকারি রেজিস্ট্রার খাতার পাতা ছেঁড়ার সংবাদ প্রকাশিত হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ভিডিওটি। ঘটনার পরদিন তৎক্ষনাৎ ...
সব মন্তব্য
No Comments