রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশাল-বানারীপাড়া সড়কের গুয়াচিত্রা বাজারের অদূরে সিএনজি দূর্ঘটনায় চালক নিহত ও ৫ যাত্রী গুরুতর আহত হয়েছে। বুধবার (২৭ মার্চ) বিকাল ৪টার দিকে এ দূর্ঘটনা ঘটে।
জানা গেছে, বরিশাল শহর থেকে ৫ জন যাত্রী নিয়ে বানারীপাড়ার উদ্দেশ্যে ছেড়ে আসা সিএনজি সড়কের গুয়াচিত্রা বাজারের অদূরে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের রেইন্ট্রি গাছের সঙ্গে ধাক্কা লেগে ধুমরে মুজরে যায়। এতে চালকসহ যাত্রীরা গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পরে চালক হায়দার সেখানে মারা যায়। আহত ৫ যাত্রী হলেন হাসান মাহমুদ, আরাফাত,নাহিয়ান,গোলাম সরোয়ার ও রেজোয়ান। তারা ঢাকার ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে আইটি সেক্টরে কর্মরত । বরিশালে একটি প্রজেক্ট দেখতে এসে বানারীপাড়ায় ঘুরতে যাওয়ার পথে তারা দূর্ঘটনার শিকার হন।
পুলিশ দূর্ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। নিহত চালক হায়দার (২৫) বরিশাল নগরীর জিয়া সড়ক এলাকার বাসিন্দা।
বানারীপাড়া থানার ওসি মাইনুল ইসলাম জানান. দূর্ঘটনাস্থল ঝালকাঠি থানা এলাকায় হওয়ায় এ ব্যপারে সেখানকার থানা
পুলিশ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। ইতোমধ্যে ঝালকাঠি থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: এক দিনের ব্যবধানে বাংলাদেশের সরকারের শীর্ষ পর্যায়ের তিন ব্যক্তির সঙ্গে বৈঠক করে ঢাকা ছেড়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার (১০ আগস্ট) বিকেলে নয়াদিল্লির উ ...
স্টাফ রিপোর্টার: আজ সচিবালয়ে মন্ত্রিসভার ১৬তম বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে ‘ভিসা নীতিমালা-২০২৬’-এর খসড়া অনুমোদন করা হয়েছে। বিদেশিদের বাংলাদেশে আগমন ও প্রস্থানকে সহজ ও সুশৃঙ্খল করা ...
স্টাফ রিপোর্টার: মানবাধিকারের প্রতি শ্রদ্ধাবোধ রাষ্ট্রের অন্যতম অঙ্গীকার এবং মানবাধিকার সংরক্ষণ, উন্নয়ন এবং নিশ্চিতকরণ রাষ্ট্রের অন্যতম মূল লক্ষ্য। এছাড়া জাতিসংঘের সার্বজনীন মানবাধিকারের ঘোষণাসহ মানব ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে এখনো কোনো নীতিগত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেছেন, সঠিক সময়ে প্রধানমন্ত্রীর ভারত সফরের বি ...
সব মন্তব্য
No Comments