স্টাফ রিপোটার: সমাবেশের নামে সন্ত্রাস, বিশৃঙ্খলা করলে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে বলে বিএনপিকে হুঁশিয়ার করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি।
তিনি আরও বলেন, শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ৯ মাস যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। ডিসেম্বর মাস আমাদের গৌরব, অহংকারের মাস। এই মাসে রাজাকারের বাচ্চাদের হুমকি বরদাশত করবো না।
শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ঢাকা মহানগর নাট্যমঞ্চে বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে অংশ নিয়ে এসব কথা বলেন হানিফ।
মাহবুবউল আলম হানিফ বলেন, বিএনপি নয়াপল্টনে জনজীবিন বিপর্যস্ত করে, পুলিশ পিটিয়ে প্রমাণ করেছে তারা একটি সন্ত্রাসী, খুনি, স্বাধীনতাবিরোধী দল। তারা সরকার, সংবিধান মানে না। দেশের আইনও মানে না।
তিনি বলেন, বিএনপি নেতারা বললেন ১০ তারিখের পর উনাদের নেত্রী বেগম খালেদা জিয়ার কথায় দেশ চলবে। অথচ তিনি এতিমের টাকা আত্মসাতের মামলায় দণ্ডিত হয়ে কারাগারে, শেখ হাসিনা কৃপায় বাসায় বসে চিকিৎসা নিচ্ছেন। তাদের আরেক নেতা তারেক রহমান পলাতক। সন্ত্রাসী, জঙ্গিবাদের হোতা। শুধু দুর্নীতি নয়, হত্যা এবং সন্ত্রাস করে পলাতক তারেক নাকি দেশে আসবে বীরের বেশে।
আওয়ামী লীগের এই সিনিয়র নেতা বলেন, দেশে সরকার আছে, আইন আছে , আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী আছে, আওয়ামী লীগও আছে। আপনারা যা বলবেন তাই হবে মনে করবেন না। দেশের মানুষকে জিম্মি করে সরকার পতনের মনস্কামনা আপনাদের দুঃস্বপ্ন নয়, দুঃসাহস মনে করি।
বিএনপি নেতারা জোশে বেহুঁশের মতো কথা বলছেন উল্লেখ করে হানিফ বলেন, শিশু বক্তা রফিকুল মাদানী জোশে বলেছিল শেখ হাসিনা সরকার মানি না। পরে পুলিশের হাত, পা ধরা শুরু করে বলেছিল, জোশে বলে ফেলেছি। আমি আগে বলেছি বিএনপি নেতাদেরও এমন হতে পারে। বিএনপি নেতারা এখন হাত পা ধরা শুরু করেছেন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, পরিস্কার বলে দিতে চাই, শেখ হাসিনার কথায় দেশ চলবে। দেশের মানুষ শেখ হাসিনার প্রতি আস্থাশীল। শেখ হাসিনার নেতৃত্বে সকল ষড়যন্ত্র মোকাবিলা করে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাবো।
এরআগে বেলা ২ টা থেকে মিছিলে মিছিলে সমাবেশে যোগ দেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া সমাবেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মির্জা আজম, এসএম কামাল, অ্যাডভোকেট আফজাল হোসেন, কার্যনির্বাহী সদস্য অ্যাড. সানজিদা খানম প্রমুখ উপস্থিত ছিলেন।
সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মান্নাফী।
ডেস্ক রিপোর্ট: হাসানুল হক ইনুর পক্ষের সাফাই সাক্ষী অ্যাডভোকেট জয়দেব বিশ্বাসের ওপর কুষ্টিয়ায় বিএনপির হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।আজ বুধবার ১ জুলাই জাসদ কেন্ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রায়ের বাজারের গণকবর জিয়ারত করেছেন। মঙ্গলবার ১ জুলাই বিকেলে রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ স ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: জুলাই আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর ভাটারা থানায় করা হত্যাচেষ্টা মামলায় বরিশাল-৫ আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। বুধব ...
ডেস্ক রিপোর্ট: ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট অর্থনীতিকে পুনরুদ্ধারের পরিবর্তে বিদ্যমান সংকটকে আরও দীর্ঘায়িত করবে বলে মন্তব্য করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। জাতীয় বাজেট পাস হওয়ার পর এক তাৎক্ ...
সব মন্তব্য
No Comments