অপারেশন ডেভিল হান্ট: আরও ৫৮৯ জন আটক

প্রকাশ : 24 Feb 2025
অপারেশন ডেভিল হান্ট: আরও ৫৮৯ জন আটক

স্টাফ রিপোর্টার: অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে ২৪ ঘন্টায় সারাদেশে আরও ৫৮৯ জনকে আটক করেছে আইনশৃঙ্খনা বাহিনী। সোমবার (২৪ ফেব্রুয়ারি) পুলিশ সদর দপ্তর এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,  ডেভিল হান্টের পাশাপাশি অন্যান্য অপরাধে আরও ৯৫৪ জনকে আটক করা হয়েছে। এনিয়ে ২৪ ঘন্টায়  ১ হাজার ৫৪৩ জনকে আটক করা হয়।

ডেভিল হান্ট পরিচালনায় এ পর্যন্ত মোট ৯ হাজার ২৫৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এরআগে, গত ৭ ফেব্রুয়ারি গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে গত ৮ ফেব্রুয়ারি শনিবার থেকে সারাদেশে 'অপারেশন ডেভিল হান্ট' নামে একটি বিশেষ অভিযান শুরু করেছে যৌথবাহিনী।


সম্পর্কিত খবর

;