রবিউল ইসলাম, নওগাঁ: পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রীর উপহার প্যাকেট পৌঁছে দেওয়া হচ্ছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে নওগাঁর পত্নীতলা উপজেলার ঘোষনগর ইউনিয়নের ৬০ জন অসহায় পরিবারকে আবাম ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষ থেকে বাড়ি বাড়ি এই খাদ্য সামগ্রী পৌঁছে দেন সেচ্ছাসেবকরা।
প্রত্যেক পরিবারের উপহারের এই প্যাকেটে রয়েছে- চাল, সয়াবিন তেল, ছোলা, খেজুর, মুড়ি, চিনি ও সেমাই খাদ্য সামগ্রী।
ঘোষনগর ও গগণপুর গ্রামের অসহায় দুই বৃদ্ধা নারী বলেন, এর আগে কখনো দেখিনি কেউ এসে খাদ্য সামগ্রী দিয়ে যায়। এত বড় প্যাকেট পেয়ে খুব ভালো লাগছে। দোয়া করি আল্লাহ সবার ভালো করুন।
আবাম ফাউন্ডেশন বাংলাদেশ'র নওগাঁ জেলার দুই সমন্বয়কারী মোঃ আল আমিন ও আব্দুর রাকিব বলেন, রামাদান মাসের আগমন মূলত একজন মানুষকে আত্মসংযমী করে গড়ে তোলে। ফলে অসহায় দুস্থ মানুষের দুঃখ কষ্ট উপলব্ধি করতে সহজ হয়। আবাম ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক অসহায় মানুষের মাঝে কিছু খাবার দিতে পেরে আমরা মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।
আবাম ফাউন্ডেশন বাংলাদেশ মূলত এতিম অসহায় বাচ্চাদের নিয়ে কাজ করে, এছাড়া স্বাবলম্বী প্রজেক্ট এর মাধ্যমে দারিদ্র্য বিমোচনের জন্য আবাম ফাউন্ডেশন বাংলাদেশ কাজ করে যাচ্ছে বলেও জানান তারা।
এ সময় রমজানের উপহার প্যাকেজিং ও অসহায় পরিবারদের মাঝে খাবার পৌঁছে দিতে সেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব ছিলেন আকতার ফারুক, হাফেজ ক্বারী জহুরুল ইসলাম, আবু বক্কর, কাওছার আলী, আরমান হোসেন, মোঃ রোমান, মাসুম হোসেন, জুয়েল ইসলাম প্রমুখ।
শার্শা প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার শালকোনা সীমান্তে টহলরত অবস্থায় বজ্রপাতে আহত হয়েছেন ৪৯ বিজিবির সিপাহি শফিউল আলম। তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ পাঠানো হয়েছে। ...
বেনাপোল প্রতিনিধি: বেনাপোলে ভবেরবেড় গ্রামের বাসিন্দা ব্যবসায়ী মাসুম হোসেনের নবনির্মিত বাড়ির কাজ তার প্রতিবেশি সাইফুল ইসলাম প্রতিহিংসাবশত বারবার আদালতে মামলা দিয়ে কাজ বন্ধ রাখার অভিযোগ উঠেছে। এই মামলাক ...
কুমিল্লা অফিস: কুমিল্লার নাঙ্গলকোটে একই সময়ে দুটি ট্রেন দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার হাসানপুর ও গুণবতী এলাকায় ‘সোনার বাংলা এক্সপ্রে ...
নড়াইল প্রতিনিধি: গতকাল রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে পেশাগত দায়িত্ব পালনকালে জামায়াত নেতাকর্মীদের দ্বারা সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনার তীব্র প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ...
সব মন্তব্য
No Comments