অপারেশন ডেভিল হান্ট: সারাদেশে আরও ৩৪৩ জন আটক

প্রকাশ : 10 Feb 2025
অপারেশন ডেভিল হান্ট: সারাদেশে আরও ৩৪৩ জন আটক

স্টাফ রিপোর্টার: অপারেশন ডেভিল হান্ট পরিচালনা সারাদেশে আরও ৩৪৩ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এনিয়ে এখন পর্যন্ত ১ হাজার ৫২১ জনকে আটক করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) পুলিশ সদর দপ্তর এতথ্য জানিয়েছেন।

জানাগেছে, শনিবার রাত থেকে সোমবার পর্যন্ত ঢাকাসহ সারাদেশে আটক ১ হাজার ৫২১ জন।

এরআগে, ৮ ফেব্রুয়ারি অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে প্রথম দিন সারাদেশে  ১ হাজার ৩০৮ জনকে আটক করা হয়েছে।

গত ৭ ফেব্রুয়ারি গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে সারাদেশে 'অপারেশন ডেভিল হান্ট' নামে একটি বিশেষ অভিযান শুরু করেছে যৌথবাহিনী।

সম্পর্কিত খবর

;