শাহবাগে পুলিশের লাঠিচার্জে আহত শতাধীক শিক্ষক
স্টাফ রিপোর্টার: রাজধানীর শাহবাগে পুলিশের সঙ্গে সংঘর্ষেরে পর সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা রোববার থেকে অনির্দিষ্টকারের কর্মবিরতি ঘোষণা দিয়েছেন। শনিবার বিকেলে শাহবাগে অবস্থান কর্মসূচি চলাকালে এই ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষকরা।
শিক্ষকদের অভিযোগ, তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিলেন। কিন্তু পুলিশ তাদের সরাতে গেলে সংঘর্ষের ঘটনা ঘটে। এত কয়েকজন শিক্ষক আহত হন। এ ঘটনার পরই সংগঠনের নেতারা রোববার থেকে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রাকার ঘোষণা দেন।
বাংলাদেশ শিক্ষক সমিতির নেতারা বলেন, দীর্ঘদিন ধরে তারা নিয়োগ, বেতন বৈষম্য নিরসন ও চাকরির কাঠামো সংস্কারের দাবিতে আন্দোলন করে আসছেন। বারবার আশ্বাস দেওয়া হলেও কার্যকর কোন পদক্ষেপ নেওয়া হয়নি। পুলিশের হামলার পর তারা আন্দোলন আরও কঠোর করার সিদ্ধান্ত নিয়েছেন।
এ বিষয় পুলিশের দাবি, শাহবাগ অবস্থান কর্মসূচির কারণে যান চলাচল ব্যাহত হচ্ছিল, তাই তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে ঘটনাটি ঘটে। তবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, শিক্ষকদের দাবিগুলো নিয়ে আলোচনা চলছে এবং দ্রুত সামাধানের উদ্যোগ নেওয়া হবে।
স্টাফ রিপোর্টার: দীর্ঘ ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে আবারও ভোটের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। ২০ আগস্ট অনুষ্ঠেয় ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বৈধ প্রার্থীদের কেউ মনোনয়নপত্র প্রত্যাহার না করায় এবার সংসদে সরাস ...
স্টাফ রিপোর্টার: শিশু, নারী, যুব ও প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন, অধিকার ও ক্ষমতায়নে কাজের মধ্য দিয়ে ৩০ বছর পূর্ণ করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ (জিএনবি)। সংস্থাটি ‘ক্ষমতায়ন, উদ্ভা ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের সময়ে কর কর্মকর্তাদের শাস্তি দেওয়ার ঘটনাকে দুঃখজনক হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সৎ ও দক্ষ কর্মকর্তাদের আরও বেশি কাজের সুযোগ দেওয়ার পাশ ...
স্টাফ রিপোর্টার: নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্ভরযোগ্য গণপরিবহন নিশ্চিত করতে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় বিশেষ ‘পিংক বাস’ সার্ভিস চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। মঙ্গলবার ( ...
সব মন্তব্য
No Comments