স্টাফ রিপোর্টার: প্রাইভেট ও পাবলিক ইউনিভার্সিটি যে সকল ছাত্ররা অধ্যায়নরত অবস্থায় আছেন, তাদের ভেতর অনেকেই দাওয়াত ও তাবলীগের মেহনত সাথে সম্পৃক্ত। তাবলীগের বিভাজনের পর ছাত্রদের ভিতরেও স্বাভাবিক নিয়মে বিভাজন হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো সাদপন্থী ছাত্ররা গত কয়েকদিন যাবত তাদের পরিচয় গোপন করে অর্থাৎ সাদপন্থী ছাত্র সমাজ না বলে, সচেতন ছাত্রসমাজ নামে নিজেদেরকে উপস্থাপন করছে। এবং তবলীগের ভিতর বৈষম্য দূর করবে বলে সাদপন্থীদের দাবিগুলো উপস্থাপন করছে। মানুষদেরকে বোঝাতে চাচ্ছে, তারা নিরপেক্ষ অবস্থানে রয়েছে। গতকালও সাংবাদিকরা প্রশ্ন করলে তারা তাদের নিরপেক্ষ হিসেবে পরিচয় দেন। এর দ্বারা তারা সাধারণ মানুষের সহানুভূতি নেওয়ার চেষ্টা করছে।
তারা কেন তাদের পরিচয় গোপন করছেন? তাহলে কি তারা অস্তিত্বহীনতায় ভুগছেন? উনারা কি নিজেদেরকে সাদপন্থী হিসেবে পরিচয় দিতে লজ্জাবোধ করছেন?
প্রসঙ্গত, গতকাল ১৪ জানুয়ারী ২০২৫ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ডুয়েট সহ দেশের আরো কয়েকটি জায়গায় সংবাদ সম্মেলন করে করে সাদপন্থীদের সাথের ছাত্ররা বেশ কিছু দাবিও জানান।
স্টাফ রিপোর্টার: পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় "মুরাসু" উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। বর্তমানে এটি এ ...
স্টাফ রিপোর্টার: দেশে নারী ও কন্যাশিশুর নিরাপত্তা পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। সদ্যবিদায়ী অক্টোবর মাসে ধর্ষণ, হত্যা, রহস্যজনক মৃত্যু, আত্মহত্যা, যৌন নিপীড়ন ও অপহরণসহ বিভিন্ন ধরনের নির্যাতন ...
স্টাফ রিপোর্টার: উপকূলের সংকট সমাধানে সর্বদলীয় রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। তারা বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলের জীবন-জীবিকা ও প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে আছে। প্রতি ...
স্টাফ রিপোর্টার: পোশাক কারখানার উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখা এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে পোশাক খাতে চলমান ...
সব মন্তব্য
No Comments