সিংড়া (নাটোর) প্রতিনিধি: বাংলাদেশের আদর্শগ্রাম খ্যাত নাটোরের সিংড়ার হুলহুলিয়া সামাজিক উন্নয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে এই নির্বাচন অনুষ্ঠিত হয়ে শেষ হয় বিকেল ৪টায়। পরে হুলহুলিয়া সামাজিক উন্নয়ন পরিষদের ১৭তম নির্বাচন ২০২৪ এর ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার মো. নজরুল ইসলাম তালুকদার।
চেয়ারম্যান পদে ২২২ ভোট পেয়ে বিজয়ী হন আমিনুল হক মন্ডল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সদ্য সাবেক চেয়ারম্যান আল তৌফিক পরশ পান ১৯০ ভোট। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ২১২ ভোট পেয়ে বিজয়ী হন শাকিল আহমেদ তপু। এ পদে মো. জুলফিকার পান ১৬৫ ভোট ও আফজাল ফকির পান ৩৬ ভোট। মোট পুরুষ ভোটার ৬২৮, ভোট পড়েছে ৪১৭টি। বাতিল ভোট ৫টি।
জানা যায়, ১৯৪০ সালের ১লা জানুয়ারি হুলহুলিয়া সামাজিক উন্নয়ন পরিষদ প্রতিষ্ঠা করা হয়। হুলহুলিয়া সামাজিক উন্নয়ন পরিষদের মাধ্যমে গ্রামের আইন-শৃঙ্খলা থেকে শুরু করে সবকিছু পরিচালিত হয়। ২৩ সদস্যের সামাজিক উন্নয়ন পরিষদে একজন চেয়ারম্যান, একজন ভাইস-চেয়ারম্যান ও ২১ জন নির্বাহী সদস্য থাকেন। এছাড়া কমিটির বাইরে পাঁচজন উপদেষ্টাও থাকেন। দুই বছর পরপর গ্রামবাসীর প্রত্যক্ষ ভোটে পরিষদ নির্বাচিত হয়। নির্বাচনে শুধু পুরুষরাই ভোটে অংশগ্রহণ করে থাকেন।
রাজশাহী অফিস : চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে বৃক্ষরোপণ কর্মসূচি, প্রতিষ্ঠান পরিদর্শন এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ ২০২৫ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।রোববার (৫ জুলাই) সকালে জ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশাল নগরীর অগ্রণী (আবাসন) হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ হাওলাদারকে মারধর করে অণ্ডকোষ চেপে ধরে চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে মোস্তাফিজুর রহমান ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি: মেহেন্দিগঞ্জ উপজেলার ১২নং দড়িচর খাজুরিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড দড়িচর খাজুরিয়া লঞ্চঘাট সংলগ্ন নতুনহাট বাজারে ৫ জুলাই সোমবার সকাল ৭টায় জনৈক দেলোয়ার বে ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সেই তহশিলদারের সরকারি রেজিস্ট্রার খাতার পাতা ছেঁড়ার সংবাদ প্রকাশিত হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ভিডিওটি। ঘটনার পরদিন তৎক্ষনাৎ ...
সব মন্তব্য
No Comments