ঢাকা-৪ ও ৫ আসন

সাবেক এমপি বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ আর নেই

প্রকাশ : 13 Oct 2026
সাবেক এমপি বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ আর নেই

স্টাফ রিপোর্টার: ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ ইন্তেকাল করেছেন। 


মঙ্গলবার ১৩ অক্টোবর রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিশ্চিত করেছেন তার ছেলে তানভীর আহমেদ।


পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের মরদেহ এভারকেয়ার হাসপাতাল থেকে তার নির্বাচনী এলাকা শ্যামপুরের বাসায় নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে শেষবারের মতো পরিবার ও এলাকাবাসী তাকে দেখার সুযোগ পাবেন।


পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল ১৪ অক্টোবর ২০২৬, বুধবার বাদ জোহর শ্যামপুর-কদমতলী এলাকার লাল মসজিদে মরহুম সালাহউদ্দিন আহমেদের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানা গেছে।


এদিকে দলের এই প্রবীণ ও প্রভাবশালী নেতার মৃত্যুর খবর পেয়ে তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে এবং শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী তার পূর্বনির্ধারিত কর্মসূচি পরিবর্তন করে শ্যামপুরের বাসার দিকে রওনা হয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।


সালাহউদ্দিন আহমেদ ঢাকা-৪ ও ঢাকা-৫ আসন থেকে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি দীর্ঘদিন ধরে বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

সম্পর্কিত খবর

;