চট্টগ্রাম অফিস: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা আজ বিকেলে রাঙ্গামাটি সাজেক ভ্যালিতে গত ২৪ ফেব্রুয়ারি আগুনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান। সেখানে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ খবর নেন ও তাদের প্রতি সমবেদনা জানান।
আগুনে ৩৫টি ঘর পুড়ে যায়। উপদেষ্টা ৩৫ পরিবারের মধ্যে ৭০ টন চাল বরাদ্দের ঘোষণা দেন। এছাড়া জেলা প্রশাসন ঘরের টিন ও সহজ শর্তে ঋণের ব্যবস্থা এবং জেলা পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের বিভিন্ন সহযোগিতা করা হবে বলে জানান।
এলাকাবাসী সাজেক ভ্যালিতে স্কুল, ফায়ার সার্ভিস স্টেশন ও পানির সমস্যা নিরসনের দাবী জানালে উপদেষ্টা সেগুলো দ্রুত সরকার ও বিদেশী সংস্থার সহযোগিতায় ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দেন।
এসময় অন্যান্যের মধ্যে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক কাজল তালুকদার, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম টাস্কফোর্স চেয়ারম্যান (সিনিয়র সচিব পদমর্যাদা) সুদত্ত চাকমা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কংকন চাকমা, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপ সচিব (উপদেষ্টার একান্ত সচিব) খন্দকার মুশফিকুর রহমান, সিনিয়র সহকারী সচিব (উপদেষ্টার সহকারী একান্ত সচিব শুভাশিস চাকমা, রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য ও মাঠ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্যে সমুদ্রবন্দর ও উপকূলজুড়ে ঝড়ো হাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্ ...
স্টাফ রিপোর্টার: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ ১৫ আগস্ট। ১৯৪৫ সালের এই দিনে দিনাজপুরে ইস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদার দম্পতির ঘরে জন্মগ্রহণ করেন ...
স্টাফ রিপোর্টার: আজ ১৫ আগস্ট। ১৯৭৫ সালের এই দিনে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ধানমন্ডির ৩২ নম্বর সড়কের নিজ বাসভবনে একদল সেনাসদস্যের হামলায় নিহত হন। একই ঘটনায় তাঁর পরিবারের অধিকাংশ ...
স্টাফ রিপোর্টার: ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো ভারত সফরে যেতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী সপ্তাহে নয়াদিল্লি সফরের সম্ভাবনা নিয়ে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে আলোচনা চলছে। সফরের সম্ ...
সব মন্তব্য
No Comments