আল মাসুদ পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ে জরায়ুমুখ ক্যান্সার এইচপিভি টিকা বিষয়ে এডভোকেসী সভা অনুৃষ্ঠিত হয়েছে। সোমবার (২১ অক্টোবর) সকালে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এ সভা অনুৃষ্ঠিত হয়।
সিভিল সার্জন ডা.মোস্তাফিজুর রহমান তার বক্তব্যে বলেন,প্রাথমিকভাবে পঞ্চম শ্রেনী থেকে ৯ শ্রেণী অধ্যায়নরত এবং ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভুত কিশোরীদের বিনামূল্যে এই টিকা প্রদান করা হবে। ৫৭ হাজার টিকা দেয়ার রেজিস্ট্রেশন করবে এমনটা টার্গেট বলেও জানান তিনি।
www.vaxepi.gov.bd এ ওয়েব সাইট থেকে রেজিস্ট্রেশন করা যাবে।সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য সেবা বিভাগের সহযোগিতায় আগামী ২৪ অক্টোবর থেকে স্কুল পর্যায়ে টিকা প্রদানের কার্যক্রম শুরু হবে।
অনুষ্ঠানটি স্বাস্থ্য বিভাগের আয়োজনে-জেলা প্রশাসক মো.সাবেত আলীর সভাপতিত্বে এ সময় অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম,সিভিল সার্জন ডা.মোস্তাফিজুর রহমান,জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সাইফুল মালেক,প্রাথমিক শিক্ষা অফিসার সমেশ চন্দ্র মজুমদার,সমাজসেবা উপ পরিচালক অনিরুদ্ধ কুমার রায়,পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা.এস আই এম রাজিউল করিম প্রমূখ উপস্থিত ছিলেন।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নির্মানাধীন বিল্ডিংয়ের সেফটি ট্যাংকির ভিতরে সেন্টারিংয়ের কাজ করার সময় অক্সিজেনের অভাবে অসুস্থ হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে বরিশ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের বালীপাড়া গ্রামে প্রতিবন্ধী তরুণীকে(১৭) ধর্ষণের অভিযোগে সাইমন (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়ে ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার কুসুমদি গ্রামের শ্রী শ্রী হরি মন্দিরে ব্যতিক্রমী আয়োজনে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব। একই মন্দির প্রাঙ্গণে স্থাপন করা হয়েছে ২৭৭টি প্রতিমা। পৌরাণি ...
মহসিন মিঞা লিটন: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু উজিরপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।মঙ্গলবার (২০ অক্টোবর) তিনি উপজে ...
সব মন্তব্য
No Comments