সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় হাতিয়ান্দহ ইউনিয়ন গণগ্রন্থাগারের আয়োজনে নবীন-প্রবীণ, কবি-সাহিত্যিক ও লেখকদের নিয়ে সাহিত্য আড্ডা এবং স্কুল পর্যায়ে ছাত্র-ছাত্রীদের সাহিত্য মেধা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে।
শনিবার (১৪ অক্টোবর) বেলা ১১ টায় হাতিয়ান্দহ বাজরে গ্রন্থাগারের সভাপতি মোঃ আব্দুল মতিনের সভাপতিত্বে পাঠাগার কক্ষে এই সাহিত্য আড্ডা ও পুরষ্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ ও সাহিত্য বিষয়ে আলোচনা করেন কবি অধ্যক্ষ সুবিদ কুমার মৈত্রী অলক, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, নাটোর ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, কবি এড. আব্দুল ওহাব, সিংড়া প্রেস ক্লাবের সভাপতি মোল্লা মোঃ এমরান আলী রানা, সাধারণ সম্পাদক সৌরভ সোহরাব, নাটোর আদালতের আইনজীবি এড. বাকী বিল্লাহ রশীদি, হাতিয়ান্দহ গণগ্রন্থাগারে সাধারণ সম্পাদক রাজিবুর ইসলাম, কবি মাহাবুব মান্নান, কবি সুনিল কুমার সরকার, কবি আজাহার আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রশান্ত কুমার সরকার।
কবিতা ও আলোচনা শেষে বাকী বিল্লাহ রশীদি মেধা প্রতিযোগিতা-২০২৩ এর অংশগ্রহণকারী স্কুল পর্যায়ের বিজয়ী ১৩ জনের হাতে পুরষ্কার হিসেবে বই উপহার হিসেবে তুলে দেন বিশিষ্টজনরা।
ডেস্ক রিপোর্ট: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার ফিটনেস রহস্য নিয়ে মুখ খুলেছেন। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জিম নয়, মাঠে চাষবাস করেই তিনি ...
স্টাফ রিপোর্টার: সংশোধিত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫’ অনুসরণ করে চলচ্চিত্র নির্মাণ ও প্রচারের আহ্বান জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, শিল্পী ও সংশ্লিষ্টরা।বাংলাদেশ চল ...
স্টাফ রিপোর্টার: চর্যাগান, পাপেট শো, আবৃত্তি এবং কবি রাজীব কুমার দাশের কবিতা নিয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনার মধ্য দিয়ে আজ ২৫ জুলাই ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা একাডেমির কবি ...
ডেস্ক রিপোর্ট: প্রথমবারের মতো বাংলাদেশের গান নিয়ে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের অন্যতম প্রধান এবং ঐতিহাসিক পরিবেশনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স মিউজিক। তারা আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ ...
সব মন্তব্য
No Comments